ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

“ভারতে মুসলমানদের ওপর সহিংসতা বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ জরুরি”

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

নিউইয়র্ক প্রতিনিধি:

ভারতে নির্বাচন-পরবর্তী সহিংসতায় মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাদেশি সংগঠন “প্যাট্রিয়টস অব বাংলাদেশ” ও “বাংলাদেশ ফোরাম”। সংগঠন দুটির নেতারা অবিলম্বে সহিংসতা বন্ধ এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় নিউইয়র্কের একটি হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে প্যাট্রিয়টস অব বাংলাদেশের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বাংলাদেশকে নিয়ে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে বিজেপির কিছু নেতা মানবাধিকার লঙ্ঘন করছেন। তিনি দাবি করেন, ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপর নিপীড়ন ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি দ্রুত সহিংসতা বন্ধের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর শেখ মিজান বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সাম্প্রদায়িক সহিংসতা, বিদ্বেষমূলক বক্তব্য ও উসকানি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। মানবাধিকার রক্ষা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান দেখানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

জাগপা যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি এ এস এম রহমত উল্লাহ তার বক্তব্যে ভারতে মুসলমানদের ওপর সহিংসতার অভিযোগ তুলে তীব্র নিন্দা জানান। তিনি বলেন, নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে মুসলিম সম্প্রদায় ও রাজনৈতিক কর্মীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

সভায় আজিজুর রহমানের সভাপতিত্বে এবং আব্দুল কাদেরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দীপন গাজী, মামুন সরকার, জাবেদ আলম, দিপু চৌধুরীসহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা দক্ষিণ এশিয়ায় শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আন্তর্জাতিক মহলের কার্যকর ভূমিকা কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

“ভারতে মুসলমানদের ওপর সহিংসতা বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ জরুরি”

আপডেট সময় ১০:০০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬