ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ভারতে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের শ্লীলতাহানি, গ্রেফতার ১

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার হয়েছেন নারী বিশ্বকাপ খেলতে যাওয়া অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার। অভিযোগ উঠেছে, এক মোটরসাইকেল আরোহী তাঁদের ‘অযাচিতভাবে স্পর্শ করেছেন’।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অস্ট্রেলিয়া দল ইন্দোরের র‍্যাডিসন ব্লু হোটেলে অবস্থান করছে। ঘটনার পরপরই দুই ক্রিকেটার দলের নিরাপত্তাকর্মীদের কাছে ‘এসওএস’ বার্তা পাঠান। বার্তা পেয়েই কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দোরের এমআইজি থানায় অভিযোগ দাখিল করেন। পুলিশ অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করে অভিযুক্তকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আকিল খান।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়। একই প্রতিবেদনে আরও জানানো হয়, ইন্দোরের রিং রোডে সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এক পথচারী অভিযুক্তের মোটরসাইকেলের নম্বর টুকে রাখেন বলেও জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

ইন্দোর ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত ডিসিপি রাজেশ দান্দোতিয়া টাইমস অব ইন্ডিয়াকে বলেন, আমরা অস্ট্রেলিয়ার নিরাপত্তা দলের কাছ থেকে অভিযোগ পেয়েছি যে দুজন খেলোয়াড় অনুপযুক্ত আচরণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে, এই ঘটনায় নিন্দা জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। একে দুর্ভাগ্যজনক এবং ভারতের জন্য অপমানজনক বলে অভিহিত করেছে সংস্থাটি।

উল্লেখ্য, নারী বিশ্বকাপে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ভারতে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের শ্লীলতাহানি, গ্রেফতার ১

আপডেট সময় ০৯:৫৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫