ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ভারতের রেকর্ড জয়যাত্রা থামাল দ. আফ্রিকা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের হাইভোল্টেজ ম্যাচে ডেভিড মিলারের ঝোড়ো হাফসেঞ্চুরি এবং বোলারদের সম্মিলিত নৈপুণ্যে ভারতকে ৭৬ রানের বড় পরাজয় উপহার দিলো দক্ষিণ আফ্রিকা। রোববার (২২ ফেব্রুয়ারি) আহমেদাবাদের নরেন্দ্র মোটি স্টেডিয়ামে প্রোটিয়াদের কাছে পাত্তাই পায়নি সূর্যকুমার যাদবের দল।

চলতি বিশ্বকাপে এটাই ভারতের প্রথম হার। পাশাপাশি টি-২০ বিশ্বকাপে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও ভাঙল। এর আগে ২০২২ আসরের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটের পরাজয়ের পর আর হারেনি ‘মেন ইন ব্লু’।

সব মিলিয়ে আইসিসি ইভেন্টে ভারতের টানা ১৮ ম্যাচের জয়রথও থামল। সর্বশেষ তারা হেরেছিল ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে; সেটিও হয়েছিল এই একই ভেন্যুতে।

এদিন দক্ষিণ আফ্রিকার দেয়া ১৮৮ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ১৮.৫ ওভারে ১১১ রানে অলআউট হয়। দলের হয়ে একমাত্র লড়াই করেন শিভাম দুবে। তিনি ৪২ রানের ইনিংস খেললেও দলকে জয়ের পথে নিতে পারেননি। হার্দিক পান্ডিয়া ও অধিনায়ক সূর্যকুমার যাদব করেন ১৮ রান। অভিষেক শর্মা (১৫) ও ওয়াশিংটন সুন্দর (১১) দুই অঙ্ক ছুঁলেও দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের সামনে তা যথেষ্ট ছিল না।

মার্কো জ্যানসেন চার উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণে নেতৃত্ব দেন। কেশাভ মহারাজ ১৫তম ওভারে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। করবিন বশ নেন দুই উইকেট এবং অধিনায়ক এইডেন মার্করাম একটি উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে তোলে ১৮৭/৭। দলের পক্ষে মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস চতুর্থ উইকেটে ৪৯ বলে ৯৭ রানের জুটি গড়ে মূল কাজটি করেন। তবে শুরুটা ছিল নড়বড়ে। জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিংয়ের তোপে ২০ রানের মধ্যেই ফিরে যান মার্করাম, কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটন।

চাপের মুখে মিলার-ব্রেভিস জুটি ম্যাচে গতি ফেরান। ব্রেভিস ২৯ বলে ৪৫ রান করে আউট হন। মিলার ৩৫ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল সাতটি চার ও তিনটি ছক্কা। পরে ট্রিস্টান স্টাবস অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলে দলকে শক্ত ভিত দেন।

ভারতের হয়ে বুমরাহ চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিন উইকেট নেন। আর্শদীপ দুটি এবং বরুণ চক্রবর্তী ও দুবে একটি করে উইকেট শিকার করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ভারতের রেকর্ড জয়যাত্রা থামাল দ. আফ্রিকা

আপডেট সময় ১২:৩১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬