ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নাটকীয় ফাইনালে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে ড্র ছিল। শেষ পর্যন্ত টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। টাইব্রেকারে ভারত ৪-১ গোলে বাংলাদেশকে পরাজিত করে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটির পরতে পরতে ছিল নাটকীয়তা। তবে সকল উত্তেজনা যেন খেলার অন্তিম মুহূর্তের জন্য অপেক্ষায় ছিল। ভারত ২-১ গোলে এগিয়ে নির্ধারিত ৯০ মিনিট শেষে। ৫ মিনিট ইনজুরি সময়। সেটাও পেরিয়ে গেছে। একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশ ডান প্রান্ত থেকে থ্রো ইন পায়। লম্বা থ্রো ইনে বক্সে জটলার মধ্যে বাংলাদেশ প্লেসিংয়ে গোল করলে ভারতের খেলোয়াড়রা স্তব্ধ হয়ে পড়েন। বাংলাদেশের ডাগ আউটে উল্লাস শুরু হয় সমতার।

বাংলাদেশ সমতা আনার সঙ্গে সঙ্গে রেফারি খেলা শেষের বাঁশি বাজান। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে সরাসরি টাইব্রেকার। ভারত প্রথম তিন শটের তিনটি গোল করে। বাংলাদেশ প্রথম দুই শট মিসের পর তৃতীয় শট গোল করে। ভারত চতুর্থ শটে গোল পাওয়ায় ম্যাচের সমাপ্তি হয়।

শ্রীলঙ্কার সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ফাইনালে বাংলাদেশ প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে ছিল। তিন মিনিটে গোল পায় ভারত। মাঝমাঠে ফ্রি-কিক আটকাতে সবাই বক্সের সামনে মানব প্রাচীর তৈরি করলেও ভারত বামপ্রান্তে থ্রো বল বাড়ায়। সেখান থেকে ক্রস বল জালে জালে জড়ায় ভারত।

২৪ মিনিটে ম্যাচে সমতা ফেরে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের বক্সের বাইরে থেকে নেয়া দূরপাল্লার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ভারতের গোলরক্ষক। এরপর কর্নার থেকে দূরের পোস্টে বল পাঠান ফয়সাল। হেডে আরেক পোস্টে বল দেন আজিম খান। সেখানে থাকা মানিক মিয়া হেডে বল জড়ান জালে।

৩৭ মিনিটে আবারও ডিফেন্ডারদের ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভারতের আক্রমণ প্রথম দফা গোলরক্ষক আলিফ আটকে দিলেও, ক্লিয়ার না হওয়ায় বল যায় ভারতীয় ফুটবলারের পায়ে। ডিফেন্ডার ইকরামুল ইসলাম গোল লাইন থেকেও ক্লিয়ার করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গোলের জন্য মরিয়া ছিল। একাধিক আক্রমণ করেছে শুরু থেকে। তবে ভারতের দু’টি আক্রমণ ক্রসবারে লেগে ফেরত আসে। শেষ দশ মিনিট বাংলাদেশ ভারতের বক্সের সামনেই বল রেখেছিল। একটি পেনাল্টির জোরালো আবেদন করেছিল। রেফারির দৃষ্টি এড়িয়ে গেছে। বাংলাদেশের আরেকটি আক্রমণ ঠেকাতে বক্সের সামনে আসেন ভারতের গোলরক্ষক। এটা হ্যান্ডবল হলেও রেফারি দেননি। এরপরও বাংলাদেশ একেবারে অন্তিম মুহূর্তে গোল পেয়ে পুরো নাটকীয় মুহূর্ত উপহার দেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

আপডেট সময় ১১:১৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫