ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় Logo ব্যাংক-অফিসের সময় কমছে, স্কুল-কলেজের বিষয়ে সিদ্ধান্ত কবে Logo শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা Logo হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির Logo হাজিদের যাতায়াত সহজ করতে মক্কায় হচ্ছে বিমানবন্দর Logo একে অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে ইউক্রেন-ইরান যুদ্ধ Logo ‘গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনে জুলাই গণ-অভ্যুত্থানের বিকল্প নেই’ Logo সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যে পরিণত করেন স্বরাষ্ট্রমন্ত্রী: শফিকুর রহমান Logo বিশ্বে তেল-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ Logo ইরানে হামলার উসকানি দেওয়া মার্কিন সিনেটর এখন যুদ্ধ ‘গুটিয়ে নেওয়ার পক্ষে’

ভারতীয় বন্ধুরা নিরাপদেই আছেন, চিন্তার কোনো কারণ নেই : ইরান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন-ইসরায়েলি আক্রমণের মধ্যে অচল হয়ে পড়া হরমুজ প্রণালি নিয়ে ‘ভারতীয় বন্ধুদের’ চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছে ইরান। বৃহস্পতিবার এক্সে দেওয়া এক পোস্টে ভারতে অবস্থিত ইরানের দূতাবাস বলেছে, ‘আমাদের ভারতীয় বন্ধুরা নিরাপদেই আছেন, চিন্তার কোনো কারণ নেই।’

ভৌগোলিকভাবে ইরান হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করে আসছে। গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল পরিবহন করা হয়। গত মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান খুব কমসংখ্যক জাহাজকেই এই প্রণালি অতিক্রম করার অনুমতি দিয়েছে। ইরান বলেছে, তারা চীন, রাশিয়া, ভারত, বাংলাদেশ, ইরাক, পাকিস্তানসহ বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের অনুমতি দিচ্ছে।

এনডিটিভির প্রতিবেদন বলছে, যুদ্ধের মধ্যে এ পর্যন্ত ৮টি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালি ছেড়েছে। এগুলোর মধ্যে রয়েছে দুটি এলপিজি বাহক, বিডব্লিউ টিওয়াইআর এবং বিডব্লিউ ইএলএম, যেগুলোতে সম্মিলিতভাবে প্রায় ৯৪ হাজার টন এলপিজি পণ্য রয়েছে।

তবে ভাররীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির জন্য নির্ধারিত এলপিজি, অপরিশোধিত তেল ও এলএনজি বহনকারী ১৯টি জাহাজ এখনো হরমুজে আটকা পড়ে আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

ভারতীয় বন্ধুরা নিরাপদেই আছেন, চিন্তার কোনো কারণ নেই : ইরান

আপডেট সময় ০৬:৩১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন-ইসরায়েলি আক্রমণের মধ্যে অচল হয়ে পড়া হরমুজ প্রণালি নিয়ে ‘ভারতীয় বন্ধুদের’ চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছে ইরান। বৃহস্পতিবার এক্সে দেওয়া এক পোস্টে ভারতে অবস্থিত ইরানের দূতাবাস বলেছে, ‘আমাদের ভারতীয় বন্ধুরা নিরাপদেই আছেন, চিন্তার কোনো কারণ নেই।’

ভৌগোলিকভাবে ইরান হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করে আসছে। গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল পরিবহন করা হয়। গত মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান খুব কমসংখ্যক জাহাজকেই এই প্রণালি অতিক্রম করার অনুমতি দিয়েছে। ইরান বলেছে, তারা চীন, রাশিয়া, ভারত, বাংলাদেশ, ইরাক, পাকিস্তানসহ বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের অনুমতি দিচ্ছে।

এনডিটিভির প্রতিবেদন বলছে, যুদ্ধের মধ্যে এ পর্যন্ত ৮টি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালি ছেড়েছে। এগুলোর মধ্যে রয়েছে দুটি এলপিজি বাহক, বিডব্লিউ টিওয়াইআর এবং বিডব্লিউ ইএলএম, যেগুলোতে সম্মিলিতভাবে প্রায় ৯৪ হাজার টন এলপিজি পণ্য রয়েছে।

তবে ভাররীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির জন্য নির্ধারিত এলপিজি, অপরিশোধিত তেল ও এলএনজি বহনকারী ১৯টি জাহাজ এখনো হরমুজে আটকা পড়ে আছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481