ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ভারতীয় তারকার শাস্তি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

আচরণবিধি ভাঙার অভিযোগে ভারতের পেসার হর্ষিত রানাকে মৌখিকভাবে তিরস্কার করেছে আইসিসি। তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

রাঁচিতে গত ৩০ নভেম্বর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আচরণবিধি ভাঙার অভিযোগে ডানহাতি এ পেসারকে শাস্তি দেওয়া হয়।

ভারতের ১৭ রানে জয়ের ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ২২তম ওভারে ডেভাল্ড ব্রেভিসকে ক্যাচ আউট করেন হর্ষিত। এরপর তিনি ব্রেভিসকে ড্রেসিংরুমের পথ দেখানোর ইঙ্গিত করেন। এমন ইঙ্গিত দেখিয়ে খেলোয়াড় ও খেলোয়াড়দের সাপোর্ট স্টাফদের জন্য আইসিসির আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ ভেঙেছেন ভারতীয় পেসার।

আজ ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডের দিন আইসিসি এ নিয়ে বিবৃতি দিয়েছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির বিবৃতিতে জানানো হয়, হর্ষিতের অঙ্গভঙ্গি আচরণবিধির ‘২.৫ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে’। এই অনুচ্ছেদটি ‘আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটসম্যান আউট হলে তাকে ছোট করা বা আক্রমণাত্মক প্রতিক্রিয়া উদ্রেক করতে পারে এমন ভাষা, ক্রিয়া কিংবা অঙ্গভঙ্গি ব্যবহার’ সম্পর্কিত।

নিয়ম অনুযায়ী ২৪ মাসের মধ্যে চার বা এর বেশি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে কিংবা সমান সংখ্যক টি-টোয়েন্টি নিষিদ্ধ থাকবেন। উল্লিখিত সময়সীমার মধ্যে এটিই হর্ষিতের প্রথম ডিমেরিট পয়েন্ট।

‘লেভেল ওয়ান’ পর্যায়ের আচরণবিধি লঙ্ঘনের ন্যূনতম শাস্তি আনুষ্ঠানিকভাবে তিরস্কার, আর সর্বোচ্চ শাস্তি খেলোয়াড়ের ম্যাচ ফির ৫০ শতাংশ অর্থ জরিমানা ও এক বা দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হওয়া।

প্রথম ওয়ানডেতে মাঠের আম্পায়ার জয়ারমন মদনাগোপাল ও স্যাম নগোস্কি, তৃতীয় আম্পায়ার রড টাকার এবং চতুর্থ আম্পায়ার রোহান পন্ডিত হর্ষিতের বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ তোলেন। হর্ষিত দোষ স্বীকার করে ম্যাচ রেফারি রিচি রিডার্সনের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ভারতীয় তারকার শাস্তি

আপডেট সময় ০৯:০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫