ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে গোসল করা নিয়ে বিরোধের জের ধরে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে হাওলাপাড়া গ্রামের তাইম তার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে ছোট দেওয়ান পাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় ছোট দেওয়ান পাড়া গ্রামের শাকিল ও শিপনসহ কয়েকজন হাওলাপাড়া গ্রামের তাইম ও তার বন্ধুদের মারধর করে। এরই জের ধরে রাতে ছোট দেওয়ানপাড়া ও হাওলা পাড়া গ্রামের লোকজন দেশীয় টেঁটা, বল্লমসহ দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে যায়।

এ সময় তারা রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে একে অপরের উপর হামলা চালায়। সংঘর্ষের সময় ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেলের নিক্ষেপে রণক্ষেত্র হয়ে উঠে পুরো এলাকা। এক সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সড়কসহ দোকানপাট। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল চিকিৎসা নিয়েছে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে আইনশৃংঙ্খলা বাহিনী। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০

আপডেট সময় ০২:১৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫