ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ব্যানারে নাম না থাকায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিনাউটি ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) বিকেলে তিনলাখপীর বাজারে আয়োজিত ইফতার-পূর্ব আলোচনা সভায় একটি বক্তব্যের জের ও ব্যানারে নাম না থাকা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৪-৫ জন নেতাকর্মী আহত হন। সংঘর্ষের কারণে পুরো ইফতার মাহফিল পণ্ড হয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের নির্দেশে ৫ নম্বর বিনাউটি ইউনিয়ন বিএনপি তিনলাখপীর বাজারে ইফতার মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মুহাম্মদ ইলিয়াস। এছাড়া এতে উপজেলা বিএনপির বর্তমান ও সাবেক নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। তবে অনুষ্ঠানে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনকে আমন্ত্রণ জানানো হয়নি। পাশাপাশি ব্যানারেও তার নাম ছিল না।

অনুষ্ঠান চলাকালে কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভুইয়া দীপু তার বক্তব্যে নির্বাচনে বিএনপির বিপক্ষে অবস্থান নেয়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভর্ৎসনা ও ধিক্কার জানিয়ে বক্তব্য দেন। এরপর কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন সেখানে উপস্থিত হয়ে ব্যানারে তার নামসহ বিনাউটি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম না থাকা নিয়ে আপত্তি জানান। একই সঙ্গে যুবদল নেতা দীপুর বক্তব্যকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে দুই গ্রুপের নেতাকর্মীরা চেয়ার ছোড়াছুড়ি ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুরো ইফতার মাহফিল পণ্ড হয়ে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ৪-৫ জন আহত হন।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ব্যানারে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নাম না থাকাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পপ তারকা রিয়ানার বাড়িতে বন্দুক হামলা

ব্যানারে নাম না থাকায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড

আপডেট সময় ১২:০০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিনাউটি ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) বিকেলে তিনলাখপীর বাজারে আয়োজিত ইফতার-পূর্ব আলোচনা সভায় একটি বক্তব্যের জের ও ব্যানারে নাম না থাকা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৪-৫ জন নেতাকর্মী আহত হন। সংঘর্ষের কারণে পুরো ইফতার মাহফিল পণ্ড হয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের নির্দেশে ৫ নম্বর বিনাউটি ইউনিয়ন বিএনপি তিনলাখপীর বাজারে ইফতার মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মুহাম্মদ ইলিয়াস। এছাড়া এতে উপজেলা বিএনপির বর্তমান ও সাবেক নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। তবে অনুষ্ঠানে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনকে আমন্ত্রণ জানানো হয়নি। পাশাপাশি ব্যানারেও তার নাম ছিল না।

অনুষ্ঠান চলাকালে কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভুইয়া দীপু তার বক্তব্যে নির্বাচনে বিএনপির বিপক্ষে অবস্থান নেয়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভর্ৎসনা ও ধিক্কার জানিয়ে বক্তব্য দেন। এরপর কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন সেখানে উপস্থিত হয়ে ব্যানারে তার নামসহ বিনাউটি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম না থাকা নিয়ে আপত্তি জানান। একই সঙ্গে যুবদল নেতা দীপুর বক্তব্যকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে দুই গ্রুপের নেতাকর্মীরা চেয়ার ছোড়াছুড়ি ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুরো ইফতার মাহফিল পণ্ড হয়ে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ৪-৫ জন আহত হন।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ব্যানারে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নাম না থাকাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481