ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আনছে সরকার: সড়কমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
ঢাকা মহানগরসহ সারাদেশে ব্যাটারিচালিত যানবাহন নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য সরকার শিগগিরই একটি সুনির্দিষ্ট নির্দেশনা দেবে। এ লক্ষ্যে ব্যাটারিচালিত রিকশার ব্যবস্থাপনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে, বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (১৩ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম কার্যদিবসে সংরক্ষিত নারী সংসদ সদস্য শওকত আরা আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকা শহরে সমন্বিত মাল্টি-মোডাল যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ব্যাটারিচালিত রিকশা কীভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা যায়, তা নিয়ে কাজ চলছে। চূড়ান্ত নির্দেশনার ভিত্তিতে সরকার ও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে কার্যপ্রণালির ৭১ বিধিতে আনা নোটিশে শওকত আরা আক্তার কার্বন নিঃসরণ কমাতে পর্যায়ক্রমে দেশের গণপরিবহনকে বৈদ্যুতিক বা পরিবেশবান্ধব জ্বালানিচালিত যানবাহনে রূপান্তরের প্রস্তাব দেন। তিনি বলেন, পরিবহন খাত দেশের মোট কার্বন নিঃসরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। তাই জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বিদ্যুৎ, সিএনজি, এলএনজি, বায়োডিজেল, বায়োগ্যাস, সবুজ হাইড্রোজেন ও ইথানলভিত্তিক জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন।

সম্পূরক প্রশ্নে তিনি ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক বন্ধ না করে সেগুলোকে মানোন্নয়ন, প্রশিক্ষণ এবং একটি নির্দিষ্ট কর্তৃপক্ষের আওতায় এনে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চান।

জবাবে সেতুমন্ত্রী বলেন, ঢাকা মহানগরে ব্যাটারিচালিত যানবাহনের নিয়ন্ত্রণ মূলত সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগের দায়িত্ব। তবে এ বিষয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে এবং শিগগিরই এ খাতে নীতিগত নির্দেশনা দেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আনছে সরকার: সড়কমন্ত্রী

আপডেট সময় ০৯:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬