ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বো/মা হামলা মামলায় হাজিরা দেবেন মন্ত্রী আরিফুল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী চার দিনের সরকারি সফরে বুধবার সিলেটে আসছেন। সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার তিনি সিলেট বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালে একটি বহুল আলোচিত বোমা হামলা মামলায় হাজিরা দেবেন।

মঙ্গলবার মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বিজন কুমার সিংহ সফরের বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চার দিনের এ সফরে মন্ত্রী সিলেট মহানগরী এবং তার নিজস্ব নির্বাচনি এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ও প্রশাসনিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২১ জুন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় ভয়াবহ বোমা হামলা ও তাকে হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি বর্তমান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ওই ঘটনায় যুবলীগের একজন স্থানীয় নেতা নিহত এবং সুরঞ্জিত সেনগুপ্তসহ অন্তত ২৯ জন গুরুতর আহত হয়েছিলেন।

ওই মামলার অন্যান্য হাইপ্রোফাইল আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জাতীয় সংসদের বর্তমান হুইপ জিকে গৌছ। তারা ইতোপূর্বে আদালতে নিজেদের জবানবন্দি প্রদান করে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন। বর্তমানে দেশের অন্যতম আলোচিত এই স্পর্শকাতর মামলাটির চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন চলছে এবং এ পর্যন্ত মামলায় মোট ৬৭ জন সাক্ষীর দীর্ঘ সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেছেন আদালত।

মন্ত্রী চার দিনের এ সফরে আইনি প্রক্রিয়ায় হাজিরা দেওয়া ছাড়াও সিলেট জেলা প্রশাসন, সিলেট সদর উপজেলা প্রশাসনসহ সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় আয়োজিত সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

সফর শেষে আগামী শনিবার রাত ৮টায় বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ঢাকার উদ্দেশে যাওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বো/মা হামলা মামলায় হাজিরা দেবেন মন্ত্রী আরিফুল

আপডেট সময় ১১:০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬