ঢাকা ০১:০৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্ষোভ সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা শহরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ভিডিওতে দেখা গেছে, এক যুবক স্তম্ভের চারপাশে কিছু একটা ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছেন। ঘটনাস্থলে গিয়ে এর সত্যতাও পাওয়া যায়। সেখানে আগুনের আলামত ও পেট্রোলের গন্ধ পাওয়া গেছে। তবে স্তম্ভটি অক্ষত রয়েছে।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, প্রশাসনের নাকের ডগায় আগুনের এমন ঘটনার পরও কাউকে শনাক্ত করতে না পারার ব্যর্থতার দায় পুলিশকে নিতে হবে।

সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হোসাইন বলেন, “আমরা দেখছি সাতক্ষীরার কয়েকটি ফেসবুক পোস্টে এটা পাবলিক করা হয়েছে, সেখানে ‘সাতক্ষীরা জেলা যুবলীগ’ লেখা। এখানে সিসি ক্যামেরা রয়েছে। যদি দ্রুত সিসি ক্যামেরার অ্যাক্সেস নেওয়া যায়, তাহলে দ্রুত শনাক্ত করা সম্ভব হবে এবং তাদেরকে গ্রেপ্তার করা যাবে। আরও হতাশার বিষয় হলো—আওয়ামী লীগ তাদের ভেরিফাইড পেজ থেকে ১০, ১১, ১২ এবং ১৩ তারিখ কর্মসূচি দিয়েছে, তাহলে এটি জেলার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হওয়া সত্ত্বেও কেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল না?”

তিনি আরও বলেন, এ বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে। তারা কয়েক দফায় এখানে এসেছেন, তবে কাউকে শনাক্ত করা যায়নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঢাকা পোস্টকে বলেন, “আগুন জ্বললে সাথে সাথে ওই জায়গাটা কালো হয়ে যাবে বা পুড়ে যাবে, কিন্তু এমন কিছু পাওয়া যায়নি। আমার তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা এখন থেকে পাহারার ব্যবস্থা করে দিয়েছি। ঘটনাটিকে গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্ষোভ সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

আপডেট সময় ০৩:০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫