ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বেলুচিস্তানে এফসি সদর দপ্তরে হামলা, পাল্টা হামলায় ৩ সন্ত্রাসী নিহত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

পাকিস্তানের বেলুচিস্তানের নোককুন্দিতে অবস্থিত ফ্রন্টিয়ার কোর (এফসি) সদর দপ্তরের প্রধান ফটকে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারী নিজেকে উড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এরপর স্থানীয় নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় তিন সন্ত্রাসী নিহত হয়েছে।

এফসি বেলুচিস্তান সাউথের মুখপাত্রের এক বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার এই হামলা চালানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপিরজঙ্গিরা এই হামলার চেষ্টা করেছিল। এর জবাবে পাল্টা অভিযান শুরু করেছে পাকিস্তানি বাহিনী।

এফসি মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, একজন আত্মঘাতী হামলাকারী সদর দপ্তরের মূল ফটকে নিজেকে উড়িয়ে দেয়। এর পরপরই দ্রুত সাড়াদানকারী বাহিনীর কর্মীরা পাল্টা আঘাত হানে এবং তিন জঙ্গিকে হত্যা করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী বর্তমানে এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে এবং অবশিষ্ট জঙ্গিদেরও খুব শিগগিরই নির্মূল করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বেলুচিস্তানে এফসি সদর দপ্তরে হামলা, পাল্টা হামলায় ৩ সন্ত্রাসী নিহত

আপডেট সময় ০১:৪৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫