ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বেড়িবাঁধের গাছ কেটে নেওয়ায় বিএনপি নেতার পদ স্থগিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

বেড়িবাঁধের গাছ কাটার অভিযোগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করা হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এদিকে গাছ কাটার ঘটনায় মঙ্গলবার মিঠামইন থানায় মামলা করেছেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী ফয়জুর রাজ্জাক।

অভিযোগে জানা যায়, মিঠামইনের কামালপুর এলাকায় নদীভাঙন রোধে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ১৯৯৫-৯৬ অর্থবছরে একটি বেড়িবাঁধ নির্মাণ করে। বেড়িবাঁধটি টেকসই করতে বেশ কিছু মেহগনি গাছ রোপণ করা হয়। বর্তমান বেড়িবাঁধের প্রতিটি গাছের দাম অন্তত ২৫ হাজার টাকা।

বাড়িতে গাড়ি নিয়ে যাবার পথে এসব গাছ প্রতিবন্ধক হওয়ায় বিএনপি নেতা জাহিদুল আলম সম্প্রতি বেড়িবাঁধের ২০টি গাছ কেটে ফেলেছেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর জানিয়েছেন, তিনি এসব গাছ কাটেননি, অন্যরা কেটেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি পদ স্থগিত করার কোনো নোটিশ পাননি।

মিঠামইন থানার উপপরিদর্শক আল মোমেন জানিয়েছেন, গাছ কাটার ঘটনায় উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের পক্ষ থেকে মঙ্গলবার মামলা হয়েছে। এতে গাছ কাটা শ্রমিক আঙ্গুর মিয়াসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বেড়িবাঁধের গাছ কেটে নেওয়ায় বিএনপি নেতার পদ স্থগিত

আপডেট সময় ০১:১৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬