ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, ভোলায় শোকের ছায়া,বিভিন্ন মহলের শোক।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

ভোলা থেকে মোঃ জহিরুল হক জেলা সংবাদদাতা।

বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকে ভাসছে ২৫ লক্ষ ভোলাবাসী । বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।এক শোক বার্তায় তিনি ইনকিলাবকে জানান তার নির্বাচনী এলাকা ভোলায় ছিলেন ইন্তেকালের খবর পেয়ে সাথে সাথেই ঢাকায় চলে যান। তিনি আরো বলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন অভিভাবকে হারিয়েছেন। যে ক্ষতি অপূরণীয়। তিনি বেগম জিয়ার শোকাহত পরিবারের সদস্য ও দলের নেতাকর্মীদের প্রতি গভীর শোক, সমবেদনা ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন তিনি। ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা -১ এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন দেশের এ ক্লান্তিকালে বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশ ও জনগনের অপুরনীয় ক্ষতি হয়েছে। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি।
পৃথক বিবৃতিতে বেগম জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিজেপির(পার্থ) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে সমবেদনা জানাতে গিয়েছিলাম।কি বলবো বুঝে উঠতে পারি নাই। তিনি বেগম খালেদা জিয়ার স্মৃতি চারন করতে গিয়ে বলেন ২০০৮ সাল থেকে আমার সাথে দেশনেত্রীর সম্পর্ক , সম্পর্কটা রাজনৈতিক হবার কথা থাকলেও সম্পর্ক ছিল স্নেহের, শ্রদ্ধার আর আস্থার। ২০০৮ সালে বাবা ইন্তেকালের পর থেকে আমার জীবনটা যখন একটা পাল বিহীন নৌকার মত ছিল ঠিক তখনি দেশনেত্রীর সাথে রাজনীতি করার সুযোগ করে দেয় মহান আল্লাহ। দেশনেত্রী আমাকে পাশে বসাতো,রাজনীতি বোঝাতো,প্রশংসা করতো,সংসদে আমার বক্তৃতা শোনার পর বলতো “পার্থ কে আরো সময় বাড়িয়ে দাও ও ভালো বলে”।
লক্ষ লক্ষ মানুষের জনসভায় বলতো “এই যে পার্থ বলে গেল”।আমার সেই বয়সে দেশনেত্রীর কাছ থেকে আসা সেই কথা রাজনৈতিকভাবে সারাদেশে আমার ভাবমূর্তি উচ্চ স্তরে নিয়ে গিয়েছিল। ১৮ বছরের স্মৃতি লিখে শেষ করতে পারবো না। মাতৃসম দেশনেত্রীর কাছে
আমি এবং আমার পরিবার কাছে চিরঋণী,চির কৃতজ্ঞ। বিশ্বের দরবারে নন্দিত নেত্রী ইন্তেকাল করেছেন যে শোক সইবার নয়। মহান আল্লাহ ক্ষমা করে আপনাকে জান্নাত বাসি করুন।

ভোলা – ২ আসনের সাবেক সংসদ সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন তিনি আমার পরিবারের একজন অভিবাভক ছিলেন দেশ ও জাতি একজন অভিভাবক হারালেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিমউদ্দীন আলম ইনকিলাবকে জানান তিনি আমার ছাত্র রাজনীতির হাতেখড়ি , তিনি আমাকে মাতৃস্নেহে আগলে রেখেছিলেন। তিনি পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের অন্যায়ের নিকট আপোষ করেননি, করতেন না, আপোষহীন আমার দেশনেত্রীর ইন্তেকালে আমি ও দেশবাসী একজন মানবিক স্বজনকে হারালো।মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করেন।
এক বিবৃতিতে কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও ভোলা -৪ ( চরফ্যাশন – মনপুরা) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়ন বলেন তিনি তার নির্বাচনী এলাকা ভোলার চরফ্যাশন ছিলেন ইন্তেকালের খবর পেয়ে সাথে সাথেই ঢাকায় চলে যান। বেগম খালেদা জিয়া একজন দৃঢ়চেতা মানবিক দেশপ্রেমিক মানবহিতৈষী নেত্রী ছিলেন। তার ইন্তেকালে দেশ ও জাতি একজন দেশপ্রেমিক, মানবতা প্রেমিক আপোষহীন নেত্রীকে হারালো। যা কোনদিন পূরণ হবার নয়। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা ও সমবেদনা জানিয়ে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করেন। ভোলা -১ আসনের বাংলাদেশ ইসলামি আন্দোলনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা ওবায়দুল হক ও ভোলা -৪ আসনের বাংলাদেশ ইসলামি আন্দোলনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মোঃ কামাল উদ্দিন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়াও বিভিন্ন নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বেগম জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন। লালমোহন ফরাজগঞ্জ তালতলা শামছুল উলুম নুরানি হাফিজিয়া মাদরাসার বেগম জিয়ার রূহের মাগফেরাত কামনা করে কোরআন তেলওয়াত ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী মাগফেরাত কামনায় জেলার বিভিন্ন মসজিদ মাদরাসায় কোরান খতম সহ বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে ওলামায়ে কেরাম ও হেফজ খানার ছাত্ররা সাধারন মুসুল্লি উপস্থিত ছিলেন।

এছাড়া ভোলা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মন্নান জানান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভোলা জেলার শ্রমিকরা সাত দিনের শোকের কর্মসুচি পালনের সকল প্রস্তুতি নিয়েছে।বাংলাদেশ জামিয়াতুল মোদাররেছিনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ভোলা জেলা জামিয়াতুল মোদাররেছিনের সাধারন সম্পাদক ভোলা কামিল মাদরাসার উপাধ্যাক্ষ আলহাজ্ব মোবাশ্বিরুল হক নাইম শোক সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়াও ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ন আহবায়ক হুমায়ূন কবির সোপান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, জাতীয় পার্টির মোতাছিন বিল্লাহ, এ্যাডভোকেট মনিরুল ইসলাম, লালমোহন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত, পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, বোরহানউদ্দিন উপজেলায় বিএনপির সদস্য সচিব সরোয়ার আলম, দৌলতখান উপজেলা বিএনপির নেতা সুমন খান, চরফ্যাশন উপজেলা বিএনপির নেতা হুমায়ুন কবির সিকদার, কাজী মন্জুর, খায়রুল ইসলাম সোহেল,মমিনুল ইসলাম ভুট্টু, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম শোক সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকত হোসেন, দৈনিক ভোলার বানীর সম্পাদক মাকসুদুর রহমান, ভোলা প্রেসক্লাবের আহবায়ক এ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেত, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম শাহরিয়ার, দৌলতখান প্রেসক্লাব,লালমোহন প্রেসক্লাব,চরফ্যাশন প্রেসক্লাব, সহ বিভিন্ন কলেজ, স্কুল, মাদরাসা সংগঠনের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়। শোকবার্তায় তার রূহের মাগফেরাত কামনা, পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

মোঃ জহিরুল হক
৩১/১২/২৫

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, ভোলায় শোকের ছায়া,বিভিন্ন মহলের শোক।

আপডেট সময় ১১:৪৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫