ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বিসিবিকে আইসিসি : ভারতে না খেললে পয়েন্ট হারাতে হবে বাংলাদেশকে!

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫০:০১ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ভেন্যু পরিবর্তন নিয়ে বাংলাদেশের আবেদন নাকচ করে দিয়েছে আইসিসি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি, এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা আইসিসির পক্ষ থেকে তাদের জানানো হয়নি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিষয়টি নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে আলোচনা হয়েছে।

ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে যে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন সম্ভব নয়।

ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতে যেতেই হবে, নাহলে হারাতে হবে পয়েন্ট!
তবে বিসিবির দাবি, এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা আইসিসির পক্ষ থেকে তাদের জানানো হয়নি।

যদিও মঙ্গলবারের ওই বৈঠকের পর এখন পর্যন্ত বিসিসিআই কিংবা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি।

গত রবিবার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ জানানোর পরই আইসিসি এই বৈঠকের আয়োজন করে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলবে।

গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশ নিজেদের প্রথম তিনটি ম্যাচ খেলবে কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে। তাতে প্রতিপক্ষ নেপাল।

কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) আইপিএলের দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। মূলত বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পরই আইসিসিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।

গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে কেকেআর ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে কিনেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বিসিবিকে আইসিসি : ভারতে না খেললে পয়েন্ট হারাতে হবে বাংলাদেশকে!

আপডেট সময় ০২:৫০:০১ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬