ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বিশ্বকাপে যাবে না বলে ফ্লাইটের বুকিং দিয়ে রেখেছে পাকিস্তান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করতে পারে পাকিস্তান। এমন গুঞ্জন রটিয়ে ভেতরে ভতরে শ্রীলংকার কলম্বোর উদ্দেশে যাত্রার জন্য এয়ার লংকা ফ্লাইটের বুকিং দিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত সোমবার পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে মিটিং করে জানান, বিশ্বকাপ খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে শুক্রবার বা সোমবার।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি-র খবর, টেলিকম এশিয়া স্পোর্ট-কে এক সূত্র জানিয়েছেন, ‘বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও অস্ট্রেলিয়া দলের সঙ্গে লাহোর থেকে কলম্বোর উদ্দেশে এয়ার লঙ্কা ফ্লাইটের বুকিং দিয়ে রেখেছে পাকিস্তান দল।’

সেই সূত্র আরও জানায়, ‘আমরা আশা করি শুক্রবারেই পিসিবি প্রধান মহসিন নাকভি বিশ্বকাপে দলের অংশগ্রহণের ব্যাপারে স্পষ্ট বার্তা দেবেন।’

ওই সূত্রের উদ্ধৃতি দিয়ে টেলিকম এশিয়া লিখেছে, ‘নাকভি প্রেসিডেন্ট আসিফ জারদারি ও সামরিক বাহিনীর কাছ থেকেও পরামর্শ নিয়েছিলেন, তারপর পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠী ও রমিজ রাজার সঙ্গেও দেখা করেন। তারা দুজনেই শ্রীলঙ্কায় দল পাঠানোর ব্যাপারে সায় দিয়েছেন। ভারত ম্যাচও বয়কট না করার পরামর্শ দিয়েছেন।’

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে লাহোরে অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ৭ ফেব্রুয়ারি তারা প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের সঙ্গে। ভারতের বিপক্ষে তারা খেলবে ১৫ ফেব্রুয়ারি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বিশ্বকাপে যাবে না বলে ফ্লাইটের বুকিং দিয়ে রেখেছে পাকিস্তান

আপডেট সময় ১১:৩৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬