ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড এখন শুধুই মেসির

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

শেষ পর্যন্ত ইতিহাসটা গড়েই ফেললেন মেসি। মিরোস্লাভ ক্লোসাকে সরিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিয়েছেন তিনি। সোমবার বিশ্বকাপের গ্রুপ জে-তে অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধেই এই গোলটা করলেন তিনি।

তবে শুরুটা মোটেও ভালো হয়নি। ম্যাচের ১০ মিনিট না যেতেই মেসি একটি পেনাল্টি মিস করেন। এটি ছিল বিশ্বকাপে তার তৃতীয় পেনাল্টি মিস। ১৯৬৬ সাল থেকে রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটি সবচেয়ে বেশি।

বক্সের ডান পাশ দিয়ে শটটা নিয়েছিলেন মেসি। তা গোলের বাইরে চলে যায়। এর আগে ঘানার সাবেক স্ট্রাইকার আসামোয়া গিয়ান বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করেছিলেন। সেটিই ছিল সর্বোচ্চ। এখন মেসি তাঁকে ছাড়িয়ে গেছেন।

তবে শেষ পর্যন্ত আসল ইতিহাসটা গড়েই ছাড়লেন মেসি। বাম পাশ থেকে একজন উইঙ্গার তাকে পাস দেন। মাঝে একজন ডামি করলেন। বক্সের বাইরে বলটা পৌঁছায় মেসির পায়ে। এরপর দারুণ এক শটে তিনি বল জড়ান অস্ট্রিয়ার জালে।

এই গোলেই মেসি ভেঙে দিলেন জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসির। ক্লোসার ১৬ গোলকে পেছনে ফেলে এগিয়ে গেলেন ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন অধিনায়ক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড এখন শুধুই মেসির

আপডেট সময় ১২:০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬