ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বিমানবন্দরে যাত্রীর পাকস্থলীতে মিলল ৬৩৭৮ ইয়াবা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা বহনকালে ছয় হাজার ৩৭৮ পিস ইয়াবাসহ মো. পান্নু হাওলাদার নামে এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

শনিবার (১ নভেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই যাত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

পান্নু হাওলাদার (৩০) বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, অভিযুক্ত পান্নু হাওলাদারকে ইউএস বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ বিএস- ১৪২ ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেইটের সামনের রাস্তা থেকে আটক করা হয়।

তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হলে তিনি পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করেন। এয়ারপোর্টে চিকিৎসকের শরণাপন্ন হলে এক্সরে পরীক্ষায় তার পেটে প্রচুর পরিমাণে ডিম্বাকৃতির বস্তুর সন্ধান মেলে। পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিলে চিকিৎসকের তত্ত্বাবধানে পরিবহনকারীর পায়ুপথ দিয়ে স্কচটেপ মোড়ানো অবস্থায় ১৩৬ পোটলা ইয়াবা বের করা হয়। এগুলো খুলে মোট ৬৩৭৮ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

পান্নু হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সঙ্গে যুক্ত বলে জানা যায়।

এ ব্যাপারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, পাকস্থলীতে এত বিপুল পরিমাণ মাদক পরিবহন সত্যিই অবাক করার মতো ঘটনা। আমরা বিমানবন্দর ঘিরে মাদক চোরাচালানসহ যেকোনো অবৈধ কার্যক্রমরোধে সচেষ্ট আছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যেকোনো অপরাধ প্রতিরোধে আমরা নিয়মিত ভিত্তিতে অভিযান পরিচালনা করছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বিমানবন্দরে যাত্রীর পাকস্থলীতে মিলল ৬৩৭৮ ইয়াবা

আপডেট সময় ০২:২৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫