ঢাকা ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বিপিএলের উপস্থাপনা থেকে বাদ পড়ে মুখ খুললেন ভারতীয় উপস্থাপিকা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও ভারতের ক্রীড়া সম্পর্ক নতুন করে বড় ধরনের টানাপড়েনে পড়েছে। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে নাকি বাদ দেওয়া হয়েছে, এমন খবর ছড়িয়ে পড়ার পর দুই দেশের মধ্যে চলমান ক্রীড়া উত্তেজনা আরো চরমে উঠে। তবে এসব প্রতিবেদন সরাসরি নাকচ করে দিয়েছেন রিধিমা। তিনি জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করেই তিনি স্বেচ্ছায় বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন।

খবর এনডিটিভির।
সম্প্রতি ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেকেআর বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেয়, এর পর থেকেই মূলত উত্তেজনার সূত্রপাত। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)–এর সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয় এবং আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার দাবি তোলে।

এই প্রেক্ষাপটেই বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, কূটনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে বিপিএলেও এবং রিধিমা পাঠককে উপস্থাপনা প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রিধিমা বিষয়টি স্পষ্ট করেন।
তিনি লেখেন, ‘গত কয়েক ঘণ্টায় এমন একটি বয়ান ছড়ানো হয়েছে যে আমাকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এটি সত্য নয়। আমি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

আমার কাছে দেশ সবার আগে, সবসময়। ক্রিকেটকে আমি যেকোনো একক দায়িত্বের চেয়েও বড় করে দেখি। সততা, সম্মান ও নিষ্ঠার সঙ্গে এই খেলাটির পাশে থাকার অঙ্গীকারে আমি অটল।’
ঢাকা পর্বে রিধিমার উপস্থাপনা করার কথা ছিল। কিন্তু তার আসাই হলো না।

এদিকে মুস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জরুরি বৈঠক করে আইসিসিকে জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারতে খেলতে অনিচ্ছুক এবং ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ জানায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বিপিএলের উপস্থাপনা থেকে বাদ পড়ে মুখ খুললেন ভারতীয় উপস্থাপিকা

আপডেট সময় ১১:৫২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬