ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বিজয় দিবসে ঢাকার আকাশ থেকে ঝাঁপ দেবেন ৫৪ জন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবসে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাস্যুটিং করবেন। তাদের মধ্যে একজন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

একটি ছবি পোস্ট করে আশিক চৌধুরী লিখেন, স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে আমরা ৫৪ জন আগামী ১৬ ডিসেম্বর ঢাকার আকাশ থেকে ঝাঁপ দেব ইনশাআল্লাহ। সঙ্গে থাকবে লাল সবুজের পতাকা।

বিডার নির্বাহী চেয়ারম্যান আরও লিখেন, সব ঠিক থাকলে টিম বাংলাদেশ গড়বে নতুন একটি বিশ্ব রেকর্ড। সবাই আমন্ত্রিত।

আগেও লাল সবুজের পতাকা হাতে ৪১ হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপিয়ে পড়ে সফলভাবে পৃথিবীতে অবতরণ করেন আশিক চৌধুরী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২০২৪ সালের ২৫ মে সকাল পৌনে ৯টায় মেমফিসে ৪১ হাজার ফুট উঁচু থেকে ঝাঁপ দিয়ে লাল সবুজের পতাকা হাতে মাটিতে সফলভাবে নেমে আসেন তিনি। সফল স্কাইডাইভিং দেশবাসীকে উৎসর্গ করেন আশিক চৌধুরী।

তিনিসহ ৭১ জন ডাইভার অংশ নেন দুঃসাহসিক ওই অভিযানে। আর এজন্য সেনা এবং বিমান বাহিনীর সহায়তা নিতে হয় তাদের।

উইসকনসিন স্কাইডাইভিং সেন্টারের তথ্যমতে, সাধারণত স্কাইডাইভাররা মাটির ৮ থেকে ১৩ হাজার ফুট উপর থেকেই লাফ দেন। ১৫ হাজার ফুট ওপরে গেলে বাড়তি অক্সিজেনের প্রয়োজন হয়। ৩০ হাজার ফুটের ওপর থেকে সাধারণ সামরিক বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা ছাড়া কেউ ডাউভ করেন না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বিজয় দিবসে ঢাকার আকাশ থেকে ঝাঁপ দেবেন ৫৪ জন

আপডেট সময় ০৪:০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫