ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বিগত ৩ নির্বাচনের সব কর্মকর্তাদের বাদ দিচ্ছে ইসি, বিপক্ষে বিশেষজ্ঞরা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

বিগত তিনটি জাতীয় নির্বাচন একতরফা ও জালিয়াতির ছিল। এসব নির্বাচন আয়োজনে কমিশন ও ভোটগ্রহণের সঙ্গে জড়িত প্রায় ১৩ লাখ কর্মকর্তার বড় ভূমিকা ছিল। এদের সেইসব কর্মকর্তাদের বাদ দেয়া যায় কি না তা ইসিকে খতিয়ে দেখতে বলেছে সরকার।

নির্বাচন কমিশন তা বিবেচনায় নিয়ে প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে ২৯ জেলায় নতুন ডিসি নিয়োগের মাধ্যমে বড়ধরনের রদবদল শুরু করেছে সরকার। ডিসিরাই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব (ইসি) সচিব আখতার আহমেদ জানান, বিগত তিন নির্বাচনে ন্যুনতম সংশ্লিষ্টতা থাকা কর্মকর্তারা এবার দায়িত্ব থেকে বাদ পড়বেন। তবে তা সুনির্দিষ্ট প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

আখতার আহমেদ বলেন, এক্ষেত্রে পারিপার্শ্বিক পরিস্থিতি, রাজনৈতিক পরিচয় ও সংশ্লিষ্টতা বিবেচনায় নেয়া হবে। পাশাপাশি নতুন নিয়োগ, এক জায়গা থেকে আরেক জায়গায় বদলী করা হবে।

সাধারণত স্কুল শিক্ষক, ব্যাংক কর্মকর্তারা পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন। ঢালাওভাবে সবাইকে অযোগ্য করা হলে আগামী নির্বাচনে কারা দায়িত্ব পালন করবেন এমন প্রশ্ন নির্বাচন বিশেষজ্ঞদের।

নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি বলেন, দলকানা কর্মকর্তাদের বাদ দেয়া উচিত। আবার অনেকে চাকরি করার কারণে এই কাজ করেছে। কারণ নির্বাচনকালীন দায়িত্ব সাংবিধানিক। এই দায়িত্ব পালনে কেউ অপারগতা প্রকাশ করতে পারে না। এক্ষেত্রে সৎ ও দক্ষদের দায়িত্ব দেয়া উচিত। তাদের মধ্যে কেউ কেউ আগের ভোটে দায়িত্ব পালন করাও হতে পারে।

এছাড়া, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে ইসিকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন এই নির্বাচন বিশেষজ্ঞ

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বিগত ৩ নির্বাচনের সব কর্মকর্তাদের বাদ দিচ্ছে ইসি, বিপক্ষে বিশেষজ্ঞরা

আপডেট সময় ০৩:৩৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫