ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বিএনপি সরকারে এলে ইমাম ও মাদ্রাসার দায়িত্বশীলরা সরকারি ভাতা পাবেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না। হিন্দু-মুসলিম আমরা সবাই মিলেমিশে থাকবো। গত বছর দুর্গাপূজায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপির নেতাকর্মীরা পূজা মণ্ডপে দিনরাত পাহারা দিয়েছে। আমি জীবিত থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে। সমান সুযোগ-সুবিধা পাবে। এটাই গণতন্ত্র ও বিএনপির আদর্শ।

শনিবার (২৪ জানুয়ারি) বিকালে নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারে নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির কেউ যদি চাঁদাবাজি, ধান্দাবাজি বা টেন্ডারবাজি করে তাকে সরাসরি পুলিশে ধরিয়ে দেবেন। দলকে কলঙ্কিত করার কোনো সুযোগ দেওয়া হবে না। সালথার মাটিতে দুর্নীতি ও মাদককে না বলতে হবে। বিএনপি ও ধানের শীষের নামে আমি বদনাম হতে দেব না।

নিজ নির্বাচনি আসনের ভোটারদের উদ্দেশ্য শামা ওবায়েদ বলেন, আমার মৃত্যু পর্যন্ত আমি আপনাদের পাশে আছি। বাবা কেএম ওবায়দুর রহমানের মৃত্যুর পর থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। হয়তো সবকিছু করতে পারিনি, কিন্তু কাউকে ক্ষতি করিনি। সালথা-নগরকান্দার সকল মসজিদ-মাদ্রাসা ও আলেম সমাজের পাশে আমার বাবা আজীবন ছিলেন।

তিনি বলেন, এমন কোনো মসজিদ-মাদ্রাসা নেই যেখানে আমার বাবা সহযোগিতা করেননি। আলেম সমাজ বিএনপির কাছে নিরাপদ, ধানের শীষের কাছে নিরাপদ। বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম ও মাদ্রাসার দায়িত্বশীলরা সরকারি ভাতা পাবেন, যা আগে কোনো সরকার দেয়নি।

বিএনপির এই নেত্রী বলেন, একা একা উন্নয়ন সম্ভব নয়। সবাইকে সঙ্গে নিয়ে এগোতে হবে। সালথায় শিশুদের খেলাধুলার একটি সুন্দর মাঠের ব্যবস্থা করা হবে। যাতে ছোট ছোট শিশুরা খেলাধুলা করতে পারে এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের মেধা বিকাশ করতে পারে।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হাসান আশরাফ প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বিএনপি সরকারে এলে ইমাম ও মাদ্রাসার দায়িত্বশীলরা সরকারি ভাতা পাবেন

আপডেট সময় ০২:১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬