ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ’র পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে গুলিতে একজন নিহত ও আরও একজন আহত হওয়ার ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।

অপরদিকে, হত্যাকাণ্ডের ব্যাপারে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নিন্দা ও দ্রুত বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।

এদিকে, সারোয়ার বাবলার হত্যাকাণ্ডের ঘটনায় একটি রাজনৈতিক দলের ইন্ধন আছে- এমন দাবি নিহতের স্বজনদের। তারা বলছেন, বিদেশে থাকা ‘শিবির ক্যাডার সাজ্জাদ’ প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সহযোগীদের দ্বারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী চালিতাতলী খন্দকার পাড়ায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ’র গণসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সারোয়ার বাবলা। গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহও। নিহত সারোয়ার ও অভিযুক্ত সাজ্জাদ দু’জনের নামেই একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সিএমপি।

এই ঘটনায় একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, গণসংযোগকালে একটি দোকানের প্রবেশ করে দোকানির সঙ্গে কুশল বিনিময় করেন এরশাদ। এ সময় তার সঙ্গে নেতাকর্মীরা ছিলেন। ওই দোকানির সঙ্গে কুশল বিনিময় শেষে বের হতেই হঠাৎ কয়েক রাউন্ড গুলির বর্ষণ করে দুর্বৃত্তরা। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল

আপডেট সময় ১০:০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫