ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বিএনপি প্রান্তিক জনগণকে বিভ্রান্ত করছে: আসিফ মাহমুদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বলে প্রান্তিক জনগণকে বিভ্রান্ত করছে। ১১ দলীয় জোট ক্ষমতায় এলে পরনির্ভরশীলতা নয়, বরং তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে দীর্ঘমেয়াদি সংস্কার বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম এর সুফল পাবে। সেই লক্ষ্যে এনসিপি, জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে দীর্ঘদিন জনগণ এর সুফল ভোগ করতে পারবে। পরবর্তী প্রজন্মের জন্য, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য গণভোটে হ্যাঁ বিজয়ী করতে হবে। আপনারা সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে যাকে খুশি ভোট দেন কিন্তু গণভোটে হ্যাঁ বিজয়ী করতে হবে।

আসিফ মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা দেশে একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেছিলাম। কিন্তু দেখলাম মনোনয়ন বাছাই পর্বে পক্ষপাতিত্ব করা হয়েছে। যাচাই-বাছাইয়ে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ভোটাধিকার হরণের লক্ষণ।

এদেশে ভোটাধিকার হরণের পরিণতি কী হয়েছে তা আপনারা দেখেছেন। যারা অবৈধভাবে ভোটাধিকার হরণ করেছে তাদের দিল্লি পালিয়ে যেতে হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, কুমিল্লা-৬ আসনে জামায়াত জোটের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বিএনপি প্রান্তিক জনগণকে বিভ্রান্ত করছে: আসিফ মাহমুদ

আপডেট সময় ১১:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬