ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বিএনপি নেতা আলালরে বক্তব্যে জামায়াতরে তীব্র নন্দিা ও প্রতবিাদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম শুক্রবার এক বিবৃতিতে বলেন, আলালের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন, বিভাজনমূলক ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিবৃতিতে তিনি বলেন, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে মোয়াজ্জেম হোসেন আলাল ‘একাত্তরের গণহত্যা, ধর্ষণ ও হত্যাযজ্ঞের কারণে জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে’—এমন মন্তব্য করেছেন। এই বক্তব্য জাতীয় ঐক্যবিনষ্টকারী এবং রাজনৈতিক শিষ্টাচারবিরোধী বলে দাবি করেন জামায়াত নেতা।

মাওলানা আবদুল হালিম অভিযোগ করে বলেন, আলালের বক্তব্যে বোঝা যায়, তিনি কাউকে খুশি করার উদ্দেশ্যে জামায়াতে ইসলামী সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। তার বক্তব্যে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী সুর প্রতিধ্বনিত হয়েছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল, যার নীতি ও আদর্শ ইসলামী মূল্যবোধ, ন্যায়নীতি ও জনগণের কল্যাণে নিবেদিত। স্বাধীনতার পর থেকে রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে জামায়াতকে টার্গেট করে নানা সময় মিথ্যাচার চালানো হয়েছে। কিন্তু জাতি এখন এসব প্রপাগান্ডা সম্পর্কে সচেতন।

জামায়াতের এই শীর্ষ নেতা আরও বলেন, বর্তমান রাজনৈতিক সংকটকালে জাতীয় ঐকমত্য ও পারস্পরিক সহনশীলতা অত্যন্ত প্রয়োজন। অথচ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্বশীল অবস্থান থেকে আলালের এমন মন্তব্য জাতীয় ঐক্যের পরিপন্থি এবং জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনারও পরিপন্থি।

মাওলানা হালিম বলেন, জামায়াত সবসময় দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ইতিবাচক ভূমিকা রেখে আসছে। তাই দলটিকে নিষিদ্ধ করার দাবি সম্পূর্ণ অযৌক্তিক, অগণতান্ত্রিক ও বিদ্বেষপ্রসূত।

তিনি মোয়াজ্জেম হোসেন আলালকে ভবিষ্যতে জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতি বিনষ্টকারী, বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বিএনপি নেতা আলালরে বক্তব্যে জামায়াতরে তীব্র নন্দিা ও প্রতবিাদ

আপডেট সময় ১২:০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫