ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু Logo পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য Logo আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের Logo ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর Logo টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে সাইকেল পেল ৯ শিশু-কিশোর Logo ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুল প্রত্যাহার Logo আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প Logo ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ Logo আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ!

‘বিএনপি ক্ষমতায় বসেই বিভিন্ন জায়গায় নিজেদের লোক বসানো শুরু করেছে’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

বিএনপি ক্ষমতায় বসেই দেশের সিটি করপোরেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিধি বহির্ভূতভাবে নিজেদের পছন্দের ব্যক্তিদের বসানোর প্রক্রিয়া শুরু করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক সরকার দায়িত্বে আসার সাথে সাথেই বিএনপির এমন কর্মকাণ্ড বিধি বহির্ভূত, যা নতুন বাংলাদেশে গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, আমরা দেখেছি যে প্রশাসক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সেখানে নির্দিষ্ট ভাবে কোনো মেয়াদ উল্লেখ করা হয়নি। প্রজ্ঞাপনটি দেখে মনে হয়েছে যে আমৃত্য হয়তো তারা প্রশাসক হিসেবে থাকবেন। অথচ সরকারের যেকোনো চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সময়সীমা উল্লেখ করা বাধ্যতামূলক।

এনসিপির এই নেতা আরও বলেন, নতুন সরকার ভয়ের রাজনীতি কায়েম করতে চাইছে। নানা বিধিনিষেধ আরোপ করে মানুষকে ভয় দেখাচ্ছে।

এসময় জনগণকে হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, দেশের জনগণকে প্রত্যেকট ছোট ছোট কাজে নাগরিক সেবার ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে হয়। সেই বিবেচনায় খুব দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার প্রয়োজন এবং এই বিষয়ে সরকারে পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য আমরা এখনো পাইনি। আমরা আশা করি যে তারা খুব দ্রুত সময়ের মধ্যে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের টাইমলাইনটা দেশের জনগণকে দিবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু

‘বিএনপি ক্ষমতায় বসেই বিভিন্ন জায়গায় নিজেদের লোক বসানো শুরু করেছে’

আপডেট সময় ১২:২০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬