ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘আমি যেই লোকের বিষয় নিয়ে আলোচনা করছি তার নাম বললে অনেকেই বিস্মিত হবেন’ Logo হাওয়ার ওপর দিয়ে আসেনি, এ সরকারের বৈধতা জুলাই গণঅভ্যুত্থান: নাহিদ ইসলাম Logo জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ Logo হাদি হত্যাকারীদের ফেরত পাঠানো প্রসঙ্গে যা বলছে পশ্চিমবঙ্গ পুলিশ Logo বাবার মতো ইসরায়েলের ঔদ্ধত্য ভাঙার লড়াই চালিয়ে যাবেন: কিম জং উন Logo আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে না: হাসনাত আবদুল্লাহ Logo ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহতের দাবি Logo কাতারের আমিরের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর ফোনালাপ Logo পুতিন-ট্রাম্প ফোনালাপ, ইরান সংঘাত নিয়ে আলোচনা

বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলে, অন্যদিকে ফ্যামিলিতেই হামলা চালায়: আখতার হোসেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪১:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন যে, বিএনপি একদিকে ‘ফ্যামিলি কার্ড’-এর কথা বলে সাধারণ মানুষের সহমর্মিতা পাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে বিরোধীদলীয় নেতা-কর্মীদের ঘরবাড়িতে হামলা ও ভাঙচুর চালাচ্ছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের হারাগাছ এলাকায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত দলীয় নেতা-কর্মীদের বাড়িঘর পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলবে, অন্যদিকে ফ্যামিলিগুলোতে হামলা চালাবে, এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। তার দাবি, নির্বাচন পরবর্তী যেসব বাড়িঘরে হামলা হয়েছে সেগুলোর ক্ষতিপূরণ দিতে হবে। এনসিপির নেতা-কর্মীদের উপর হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রশাসনকে তৎপর হতে হবে। এ সময় অবহেলিত হারাগাছবাসীর উন্নয়নে সরকারি বরাদ্দ এনে কাজ করার আশ্বাস দেন আখতার হোসেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘আমি যেই লোকের বিষয় নিয়ে আলোচনা করছি তার নাম বললে অনেকেই বিস্মিত হবেন’

বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলে, অন্যদিকে ফ্যামিলিতেই হামলা চালায়: আখতার হোসেন

আপডেট সময় ০৬:৪১:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

নিউজ ডেস্ক:
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন যে, বিএনপি একদিকে ‘ফ্যামিলি কার্ড’-এর কথা বলে সাধারণ মানুষের সহমর্মিতা পাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে বিরোধীদলীয় নেতা-কর্মীদের ঘরবাড়িতে হামলা ও ভাঙচুর চালাচ্ছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের হারাগাছ এলাকায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত দলীয় নেতা-কর্মীদের বাড়িঘর পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলবে, অন্যদিকে ফ্যামিলিগুলোতে হামলা চালাবে, এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। তার দাবি, নির্বাচন পরবর্তী যেসব বাড়িঘরে হামলা হয়েছে সেগুলোর ক্ষতিপূরণ দিতে হবে। এনসিপির নেতা-কর্মীদের উপর হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রশাসনকে তৎপর হতে হবে। এ সময় অবহেলিত হারাগাছবাসীর উন্নয়নে সরকারি বরাদ্দ এনে কাজ করার আশ্বাস দেন আখতার হোসেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481