ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বিএনপির স্বৈরাচার হবার মনোবাসনা থাকলে তাদের হুঁশিয়ারি করে দিতে চাই: আখতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব ও রংপুর ৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বিএনপি আর পলিসির রাজনীতি করে না তারা পেশিশক্তির রাজনীতিতে চলে গেছে; বিএনপির স্বৈরাচার হবার মনোবাসনা থাকলে তাদের হুঁশিয়ারি করে দিতে চাই।

‎শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টায় রংপুর নগরীর জুলাই চত্বরে সংবাদ সম্মেলনে রংপুর ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসার প্রতি অভিযোগ তুলে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, বিএনপির হাইকমান্ডের নির্দেশে বিশৃঙ্খলা শুরু করেছে এমদাদুল হক ভরসার লোকজন। বিএনপির পেশিশক্তি রাজনীতিতে ঢুকে গেছে, বিএনপিকে আরো সতর্ক হতে হবে। এছাড়াও বিএনপি সরকার গঠন করবে বিধায় তারা বেপরোয়া হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন আখতার।

এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে করে আখতার হোসেন বলেছেন, হারাগাছ এলাকার দায়ভার তারেক রহমানকেই নিতে হবে। এনসিপির নেতার বাসায় ভাঙচুর ও অর্থ লোপাট ও শারীরিক আঘাত করার অভিযোগ তুলে আখতার আরো বলেন, হারাগাছের কেন্দ্র গুলোতে ভোট গণনার সময় জীবন নাশের হুমকি দেয় বিএনপির লোকজন; শপথ নেওয়ার আগেই তারা অন‍্যায় শুরু করেছে।

বিএনপির বিরুদ্ধে জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে আখতার বলেন, তারেক রহমান নির্দেশে রংপুর ৪ আসনের ফলাফল নিয়ে যদি টালবাহানা করা হয় সেটা জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে।

এছাড়াও আখাতার বলেন, বিএনপির হাইকমান্ডের নির্দেশে এই ধরনের সকল কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে; বাংলাদেশে কেমন যেন ঘোলাটে পরিবেশ সৃষ্টি হয়েছে সেই বাতাস রংপুরে লেগেছে বলেও মন্তব্য করেন আখতার হোসেন।

এসময় রংপুর জেলা ও মহানগর এনসিপির সদস্য ও ছাত্র শক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বিএনপির স্বৈরাচার হবার মনোবাসনা থাকলে তাদের হুঁশিয়ারি করে দিতে চাই: আখতার

আপডেট সময় ০২:৩৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬