ঢাকা ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুরের অভিযোগ, যুবদল নেতা আহত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. কামাল হোসেন (৪৩) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সদর ইউনিয়নের নারায়ণডহর বাজারে এ ঘটনা ঘটে।

আহত মো. কামাল হোসেন সদর ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক। তিনি নারায়ণডহর গ্রামের বাসিন্দা। বর্তমানে তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত কামাল হোসেন অভিযোগ করেন, বিকালে তিনি ও কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় পাশের খলিশাউড় ইউনিয়নের কুতিউড়া গ্রামের এক জামায়াত নেতার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি অতর্কিত হামলা চালান। হামলাকারীরা পাইপ দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। পরে কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয় বলেও তিনি দাবি করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও বলেন, হামলার সময় কার্যালয়ে থাকা অন্য নেতাকর্মীদের ওপরও হামলার চেষ্টা করা হয়। তবে তারা দ্রুত সরে গেলে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।

এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মো. দিদারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুরের অভিযোগ, যুবদল নেতা আহত

আপডেট সময় ০১:৪৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬