ঢাকা ১১:১৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বাবা-মায়ের কবর জিয়ারত করতে ৪ দিনের সফরে পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

বাবা-মায়ের কবর জিয়ারত ও স্বজনদের সঙ্গে সাক্ষাতে চার দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এটি তার সরকারি সফর বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বিকেল ৩টা ১০ মিনিটে পাবনায় পৌঁছাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। পরে সেখানেই রাত্রিযাপন করবেন। পরদিন শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে আরিফপুরে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি।

এরপর আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। শনিবারও (৮ নভেম্বর) সার্কিট হাউজে নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করবেন এবং রাতে সেখানেই রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি।

সফরের শেষ দিন রোববার (৯ নভেম্বর) সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বাবা-মায়ের কবর জিয়ারত করতে ৪ দিনের সফরে পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট সময় ০৩:১৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫