ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বানিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদ এখন মাগুরার ডিসি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

সরকারের বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব (পিএস) মো. আব্দুল্লাহ আল মাহমুদকে মাগুরা জেলা প্রশাসক হিসেবে ন্যস্ত করা হয়েছে।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে মাগুরা সহ দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

ঢাকার ডিসি নিয়োগ পেয়েছেন বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলম। তিনি বর্তমান ডিসি তানভীর আহমেদের স্থলাভিষিক্ত হবেন। গত বছরের ৯ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদকে ঢাকার ডিসি নিয়োগ দেওয়া হয়।

এছাড়া মাগুরা, নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, ভোলা জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

এর মধ্যে ছয়জন ডিসিকে অন্য জেলায় বদলি করা হয়েছে। তাদের মধ্যে বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালী, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জ, ভোলার ডিসি, মো. আজাদ জাহানকে গাজীপুর, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা, খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ায় বদলি করা হয়েছে।

আর নয়জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে নতুন করে ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনা, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলামকে সিরাজগঞ্জ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদকে পিরোজপুরের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পাবনার জোনাল সেটেলমেন্ট অফিসার আফরোজা আখতারকে সাতক্ষীরা, ফেনীর স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেনকে বাগেরহাট, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব আ স ম জামশেদ খোন্দকারকে খুলনা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক মো. ইকবাল হোসেনকে কুষ্টিয়া এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শামীম রহমানকে ভোলার ডিসি নিয়োগ করেছে সরকার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বানিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদ এখন মাগুরার ডিসি

আপডেট সময় ০২:৫৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫