ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বাজারে স্বস্তি এনেছে শীতকালীন সবজি, ঊর্ধমুখী মাছ-মাংসের দর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

যোগান বাড়লেও দাম কমছে না মাছের। সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে, ৩০ থেকে ৫০ টাকা। এখনও বাড়তি দামেই কিনতে হচ্ছে ইলিশ। চড়া পোল্ট্রি বাজারও। ব্রয়লারের দাম কেজিতে আরও দশ টাকা বাড়িয়েছেন খুচরা দোকানীরা। এজন্যে পাইকার ও খামারীদের দুষছেন। অপরদিকে, যোগান বাড়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে শীতকালীন সবজির বাজারে।

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে এমনই চিত্র।

বাজারে অনেকটাই বেড়েছে আগাম শীতকালীন সবজির যোগান। ধীরে হলেও দাম নাগালে আসছে নিম্ন ও মধ্যবিত্তের। ব্যবসায়ীরা জানিয়েছেন, অনেক কৃষক এখনও জমি থেকে সবজি তোলেনি। আগামী ২ সপ্তাহে সবজির দাম আরও কমবে।

এদিকে, সাগর-নদীতে জাল ফেলার ওপর নিষেধাজ্ঞা উঠেছে গত ২৬ অক্টোবর। তাই চাষের মাছের পাশাপাশি বাজারে সামুদ্রিক মাছের যোগান বেড়েছে। এর সাথে বেড়েছে খাল-বিলের মাছের সরবরাহ। নিষেধাজ্ঞা উঠে গেলেও, বাজারে ইলিশের তেমন দেখা মিলছ না। দামও বেশ চড়া।

তবে, যোগান বাড়লেও, মাছের দামে কোন প্রভাব পড়েনি। গত সপ্তাহের তুলনায় মাছের বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা। বেশিরভাগ মাছের দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত। সাড়ে চারশো থেকে পাচশো টাকা কেজির নীচে মিলছে না রুই-কাতলা। আইড়-বোয়ালের দেখা মিললেও, গুণতে হবে ৮শ’ থেকে ১২শ’ টাকা কেজি। হাজার টাকা কেজির নীচে মিলছে না ভাল মানের চিংড়ি।

বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর, নতুন করে চড়েছে পোল্ট্রি বাজার। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। জাত ভেদে ৩শ’ থেকে ৩২০ টাকার কেজির নীচে মিলছে না সোনালি জাত। দেশি মুরগির দাম হাঁকা হচ্ছে ৬শ’ টাকা কেজি। পাইকার ও খামার পর্যায় থেকে দাম বৃদ্ধির অভিযোগ করছেন খুচরা বিক্রেতারা।

দামে কোন হেরফের নেই গরু আর খাসির মাংসের বাজারে। এক কেজি গরুর মাসের জন্য দিতে হবে সাড়ে সাতশো থেকে ৭৮০ টাকা। আর খাসির মাংসের জন্য গুণতে হবে ১১শ’ টাকা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বাজারে স্বস্তি এনেছে শীতকালীন সবজি, ঊর্ধমুখী মাছ-মাংসের দর

আপডেট সময় ১০:১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫