ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বাংলার মাটিতে খুনী হাসিনার বিচার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হতে হবে: মীর স্নিগ্ধ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন শহিদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ।

রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার শহিদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত ছাত্র জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আরও দেখুন
প্রতিবেদন
মীর স্নিগ্ধ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। জুলাই যোদ্ধা ও শহিদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা দেশ পেয়েছি। এই দেশকে রক্ষা করতে তরুণদের রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে হবে।

এ সময় তিনি বলেন, দলের একজন কর্মী হিসেবে বিএনপির অন্যসব নেতাকর্মীদের মতো শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া থেকে আমার রাজনৈতিক পথচলা শুরু করলাম। এছাড়া, এইবারই প্রথমবার আমি ছাত্র-জনতার সঙ্গে বিএনপির পক্ষে গণসংযোগ শুরু করেছি।

তিনি বলেন, দলের নির্দেশনায় তরুণদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণের তরুণদের নিয়ে কাজ করতেই আমার এই অধ্যায়ের সূত্রপাত।

সমাবেশে সভাপতিত্ব করেন- শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও এমপি প্রার্থী মীর শাহে আলম। এছাড়াও বক্তব্য দেন বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল ওহাব, তাজুল ইসলাম, মীর সীমান্ত, খালিদ হাসান আরমান, বিপুল প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বাংলার মাটিতে খুনী হাসিনার বিচার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হতে হবে: মীর স্নিগ্ধ

আপডেট সময় ০৪:১৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫