ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বাংলাদেশ কাঁটাতারের বেড়াকে ভয় পায় না: হুমায়ুন কবির

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম. হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ কাঁটাতারের বেড়াকে ভয় পায় না এবং সীমান্তে হত্যাকাণ্ড অব্যাহত থাকলে দেশ চুপ করে থাকবে না।

সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশ বা দেশের জনগণ ভীত নয়। জাতীয় স্বার্থ রক্ষায় যেখানে কথা বলা প্রয়োজন, সেখানে বাংলাদেশ অবশ্যই কথা বলবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ কাঁটাতারের বেড়াকে ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার, আমরা সেখানে কথা বলব।’

হুমায়ুন কবির বলেন, প্রতিবেশী দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে চাইলে ভারত সরকারকে সীমান্ত নিরাপত্তা ইস্যুতে আরও মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতে হবে।

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের জন্য সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার-পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এমন ঘোষণার প্রেক্ষিতে এ মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, নির্বাচনি বক্তব্য ও রাষ্ট্র পরিচালনা এক বিষয় নয়। পশ্চিমবঙ্গের নতুন সরকার তাদের রাজনৈতিক বক্তব্যকে বাস্তব নীতিতে রূপ দেয় কিনা, বাংলাদেশ তা পর্যবেক্ষণ করবে।

তিনি বলেন, ‘আমরা তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে জড়াতে চাই না। আমাদের সম্পর্ক মূলত কেন্দ্রীয় সরকারের সঙ্গে।’

সীমান্ত হত্যা প্রসঙ্গে সতর্ক করে তিনি বলেন, এ ধরনের ঘটনা চলতে থাকলে বাংলাদেশ নীরব থাকবে না। অতীতের মতো সীমান্ত পরিস্থিতি আর থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

তবে একই সঙ্গে তিনি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সংলাপের গুরুত্ব তুলে ধরে বলেন, নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, দুই দেশের নেতৃত্বই দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বাংলাদেশ কাঁটাতারের বেড়াকে ভয় পায় না: হুমায়ুন কবির

আপডেট সময় ০১:৪০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬