ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিল না আয়ারল্যান্ড

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানের মধ্যে বিকল্প সমাধান খুঁজতে ঢাকায় এসেছে আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দল। তবে বৈঠকে বিসিবির ‘গ্রুপ অদলবদল’ প্রস্তাব কার্যত ধাক্কা খেয়েছে—কারণ ক্রিকেট আয়ারল্যান্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে, তারা নির্ধারিত গ্রুপ বা ভেন্যু বদলাবে না।

শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিসিবির সঙ্গে আইসিসির প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠক শেষে বিসিবি জানায়, তারা আবারও ভারতের মাটিতে খেলতে না যাওয়ার অবস্থান স্পষ্ট করেছে। পাশাপাশি লজিস্টিক জটিলতা কমাতে বাংলাদেশকে অন্য গ্রুপে সরানোর সম্ভাবনাও আলোচনায় তোলে বিসিবি।

তবে সেই প্রস্তাবে সম্মতি দেয়নি আয়ারল্যান্ড। ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, আইসিসির পক্ষ থেকে তাদের ‘চূড়ান্ত নিশ্চয়তা’ দেওয়া হয়েছে যে—

“মূল সূচি অপরিবর্তিত থাকবে এবং আয়ারল্যান্ড তাদের গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলবে।”

কারা কোথায় খেলছে

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ ‘সি’-তে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান—এবং সব ম্যাচ নির্ধারিত হয়েছে শ্রীলঙ্কায়।

অন্যদিকে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’-তে। তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। সূচি অনুযায়ী বাংলাদেশের সব গ্রুপ ম্যাচ হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে। কিন্তু নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বিসিবি ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে।

ঢাকার বৈঠকে বিসিবি যুক্তি দেয়, বাংলাদেশকে অন্য গ্রুপে সরালে ভেন্যু পরিবর্তনের ঝামেলা কমবে এবং টুর্নামেন্টের কাঠামো তুলনামূলক সহজে সামাল দেওয়া যাবে। তবে আইসিসি বা আয়ারল্যান্ড—কারোর কাছ থেকেই ইতিবাচক সাড়া মেলেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিল না আয়ারল্যান্ড

আপডেট সময় ০৩:২০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬