ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বাংলাদেশকে এখনও বন্ধু বলতেই পছন্দ করি: ভারতের নৌবাহিনী প্রধান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দিনেশ ত্রিপাঠি বলেছেন, তিনি এখনো বাংলাদেশকে বন্ধু বলতেই পছন্দ করেন এবং আশা করেন যে প্রতিবেশী দেশের পরিস্থিতি আবার স্বাভাবিক হবে।

রোববার নেভি ফাউন্ডেশন পুনে চ্যাপ্টার আয়োজিত ‘ইন্ডিয়ান নেভি – নেভিগেটিং আমিডিস্ট অনগোয়িং ফ্লাক্স অব জিওপলিটিক্স, টেকনোলজি অ্যান্ড ট্যাক্টিক্স’ শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার পর অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে নৌবাহিনী প্রধান বলেন, তিনি এখনো বাংলাদেশকে বন্ধু ছাড়া অন্য কিছু বলতে রাজি নন, কারণ এটি হয়তো সাময়িক ও অস্থায়ী একটি পর্ব মাত্র।

অ্যাডমিরাল আরও বলেন, আমাদের অপেক্ষা করতে হবে। বাংলাদেশে এখনও নির্বাচন অনুষ্ঠিত হয়নি, তাই আপাতত মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।

অ্যাডমিরাল ত্রিপাঠি বলেন, “আমরা এখনও তাদের জনবলকে প্রশিক্ষণ দিচ্ছি। আজ সকালে এনডিএ থেকে পাস করা এক বাংলাদেশি অফিসার ক্যাডেটের সঙ্গে আমার দেখা হয়েছে। নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমার প্রথম বিদেশ সফর পরিকল্পনাই ছিল বাংলাদেশে। আরও প্রভাবশালী এক রাজধানীতে যাওয়ার প্রস্তাব ছিল, কিন্তু আমি না বলেছি—আমি বাংলাদেশেই যেতে চাই। বাংলাদেশের আন্তরিকতা, আতিথেয়তা এবং ভারত যা করেছে তা স্মরণ করার যে শক্ত অনুভূতি—তা ছিল বিস্ময়কর।”

পাকিস্তান নৌবাহিনীর দেশীয়ভাবে তৈরি হাইপারসনিক অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘SMASH’ সফল পরীক্ষার বিষয়ে এবং এটি ভারতের জন্য চ্যালেঞ্জ কি না—এ প্রশ্নের জবাবে অ্যাডমিরাল ত্রিপাঠি বলেন, “আমরাও জাতীয় পর্যায়ে এই চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছি। আমাদের অনেক বিজ্ঞানী এ নিয়ে গবেষণা করছেন। এটি এমন একটি ব্যাঘাতধর্মী ও বিশেষায়িত প্রযুক্তি, যার ওপর আমরা ডিআরডিও এবং শিল্পখাতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।”

তিনি আরও বলেন, “আমরা এই চ্যালেঞ্জটি দেশের মেধাবী গবেষক ও বিশেষজ্ঞদের সামনে উপস্থাপন করেছি এবং তাদের পরামর্শের অপেক্ষায় আছি। সরকার এই হুমকি ও এর উপযুক্ত প্রতিক্রিয়া সম্পর্কে সম্পূর্ণ অবহিত, এবং এ নিয়ে বহু মানুষ সক্রিয়ভাবে কাজ করছেন—এ বিষয়ে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বাংলাদেশকে এখনও বন্ধু বলতেই পছন্দ করি: ভারতের নৌবাহিনী প্রধান

আপডেট সময় ০৪:৩১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫