ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুঃস্বপ্নের অবসান ঘটেছে থালাপতি বিজয়ের। চলতি সপ্তাহের শুরুতে বড় ধরনের নির্বাচনি সুপারহিট উপহার দেয়ার পরও সংখ্যাগরিষ্ঠতা অর্জনে হিমশিম খাচ্ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেছেন তিনি। এর ফলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে তার শপথ গ্রহণ অনুষ্ঠানের পথও এখন সুগম হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে কয়েকটি সূত্র জানিয়েছে, ভিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) দলটি তামিলনাড়ুতে জোট সরকার গঠনের জন্য বিজয়ের তামিলাগা ভেটরি কারাগামকে (টিভিকে) নিঃশর্ত সমর্থন দিয়েছে। শনিবার (৯ মে) স্থানীয় সময় বিকেলে এ বিষয়টি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করবে ভিসিকে।

ভিসিকের সমর্থনের ফলে টিভিকের আসনসংখ্যায় গুরুত্বপূর্ণ দুটি আসন যুক্ত হয়েছে। বিজয় নেতৃত্বাধীন জোটের পক্ষে এরই মধ্যে কংগ্রেসের পাঁচজন এবং বাম দলগুলোর চারজনসহ মোট ১১৬ জন নবনির্বাচিত বিধায়কের সমর্থন ছিল। এর সঙ্গে ভিসিকের দুটি আসন যুক্ত হওয়ায় জোটের শক্তি বেড়ে দাঁড়িয়েছে ১১৮-তে। সরকার গঠনের জন্য ঠিক ১১৮ আসনই প্রয়োজন ছিল বিজয়ের।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয় রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান এবং বলেন, তার পক্ষে ১১৮ জন বিধায়কের সমর্থন রয়েছে। তবে তিনি ভিসিকে এবং আইইউএমএল সমর্থনপত্র দেখাতে পারেননি। পরে আইইউএমএল এক চিঠিতে জানিয়ে দেয়, তারা বিজয়ের নেতৃত্বাধীন জোটের অংশ নয়। তবে ভিসিকের সমর্থন পেয়ে যাওয়ায় শেষ পর্যন্ত সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছেন বিজয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি

আপডেট সময় ০৫:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬