ঢাকা ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বন্যাদুর্গতদের চিকিৎসাসেবায় ছাত্রদলের মেডিকেল টিম গঠন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে অসংখ্য মানুষ পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত হয়ে মানবিক সংকটে পড়েছেন। এ পরিস্থিতিতে পানিবন্দি ও ক্ষতিগ্রস্তদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে দুটি মেডিকেল টিম গঠন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (১১ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মেডিকেল টিম-১-এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল। টিমে কেন্দ্রীয় ছাত্রদল, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদল এবং ঢাকা মহানগর পশ্চিম ও দক্ষিণ ছাত্রদলের নেতারা সদস্য হিসেবে রয়েছেন।

এ ছাড়া মেডিকেল টিম-২-এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এ. এস. এম. রাকিবুল ইসলাম আকাশ। এ টিমে কেন্দ্রীয় ছাত্রদল, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদল এবং সাফকো ইউনিভার্স মেডিকেল কলেজ ছাত্রদলের নেতারা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বন্যাদুর্গতদের চিকিৎসাসেবায় ছাত্রদলের মেডিকেল টিম গঠন

আপডেট সময় ০১:২১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬