ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ফ্যাসিস্ট সরকারকে সহায়তাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে প্রশাসনের যেসব কর্মকর্তা-কর্মচারী কাজ করেছেন, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। ইতোমধ্যে সরকারের বিভিন্ন গোয়েন্দা ও তদন্ত সংস্থা তাদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে।

মঙ্গলবার জাতীয় সংসদে আনোয়ারুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরেক সংসদ সদস্য সেলিমুজ্জামানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সরকারি চাকরিতে মোট ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। আর বর্তমানে শূন্য পদের সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৯২২টি। সচিব ও সিনিয়র সচিবের ৬৯টি পদের বিপরীতে কর্মরত আছেন ৬৭ জন।

অতিরিক্ত সচিবের ৩৬৮টি পদের বিপরীতে ৩৭৮ জন (অতিরিক্ত ১০ জন), যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি পদের বিপরীতে ৮৯৩ জন এবং উপসচিবের ২ হাজার ২৪৫টি পদের বিপরীতে ২ হাজার ৯৪০ জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

বিসিএস পরীক্ষার দীর্ঘসূত্রতা কমিয়ে আনার উদ্যোগ : সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিসিএস পরীক্ষার দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে কাজ করছে সরকার।

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশে ৩ বছর ৭ মাস সময় লাগলেও পর্যায়ক্রমে তা কমিয়ে আনা হয়েছে। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের মাত্র ১ বছর ৭ মাসের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে। সরকারের লক্ষ্য আগামি ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করার।

বিভিন্ন ক্যাডারে ৮,০৯৯টি পদ শূন্য পদ: আনোয়ারুল ইসলামের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে বিভিন্ন ক্যাডারে মোট ৮ হাজার ৯৯টি শূন্য পদ রয়েছে। শূন্য পদ পূরণে এবং দেশের বেকারত্ব দূর করার জন্য মেধা, সততা, দক্ষতা ও সৃজনশীলতার ভিত্তিতে নিয়োগ/পদায়নের জন্য ইতোমধ্যে ৪৫, ৪৬, ৪৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ হয়েছে এবং ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই কার্যক্রম সম্পন্ন হলে দ্রুত শূন্যপদ পূরণ করা সম্ভব হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ফ্যাসিস্ট সরকারকে সহায়তাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট সময় ০১:২৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬