ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এর চেয়ে বিপজ্জনক কোনো পেশা আছে, কল্পনাও করতে পারি না: ট্রাম্প Logo হরমুজ নিয়ন্ত্রণই ‘চূড়ান্ত কৌশল’: যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা আইআরজিসির Logo ৪০টি শিপিং কোম্পানি ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র Logo ইরানের সঙ্গে আলোচনা নাকচের পর ফের হামলার বিষয়ে যা বললেন ট্রাম্প Logo মির্জা ফখরুলের বক্তব্য অসাংবিধানিক, অশোভন: জামায়াত Logo শিক্ষাঙ্গনে উত্তেজনা সৃষ্টি করে পড়ালেখার পরিবেশ নষ্ট করা যাবে না Logo প্রযুক্তিভিত্তিক সমষ্টিগত জ্ঞানচর্চাই হবে ভবিষ্যৎ সভ্যতার কৌশলগত শক্তি: তথ্যমন্ত্রী Logo এসএসসির প্রশ্ন ফাঁস নিয়ে প্রচারিত প্রতিবেদন ভিত্তিহীন: পরীক্ষা নিয়ন্ত্রক Logo নিহত লিমনের রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত ‍খুনের অভিযোগ Logo চীনা রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ফ্যামিলি কার্ড প্রদানে কোনো দুর্নীতি থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
বর্তমান সরকারের আমলে ফ্যামিলি কার্ড প্রদানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতি থাকবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

তিনি বলেছেন, বাড়ি বাড়ি গিয়ে স্কোরিং-এর মাধ্যমে আইবাস পদ্ধতিতে প্রকৃত সুবিধাভোগী নির্বাচন করা হচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচির অগ্রাধিকার নিয়ে ছায়া সংসদে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, দল-মত সব কিছুর ঊর্ধ্বে উঠে যাদের প্রয়োজন তাদেরকেই এ সুবিধা দেওয়া হচ্ছে।

বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কার্যক্রম একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। সর্বজনীন সামাজিক সুরক্ষা কর্মসূচির কারণে ঋণের বোঝা বৃদ্ধির শঙ্কা নেই।

প্রতিমন্ত্রী আরো বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বিগত আওয়ামী শাসন আমলে অনেক অনিয়ম ও স্বজনপ্রীতি হয়েছে। বিগত সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেশটাকে পরনির্ভরশীল করে তুলেছিল।

সে সময় মেগা প্রজেক্টগুলোতে প্রকল্পের সময় ও ব্যয় বাড়িয়ে দুর্নীতি ও দুর্নীতিবাজদের সামাজিকভাবে পেট্রোন করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টের পরিবর্তে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন হয়, সেই ধরনের প্রজেক্ট গ্রহণ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

এর চেয়ে বিপজ্জনক কোনো পেশা আছে, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

ফ্যামিলি কার্ড প্রদানে কোনো দুর্নীতি থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:১৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

নিউজ ডেস্ক:
বর্তমান সরকারের আমলে ফ্যামিলি কার্ড প্রদানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতি থাকবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

তিনি বলেছেন, বাড়ি বাড়ি গিয়ে স্কোরিং-এর মাধ্যমে আইবাস পদ্ধতিতে প্রকৃত সুবিধাভোগী নির্বাচন করা হচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচির অগ্রাধিকার নিয়ে ছায়া সংসদে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, দল-মত সব কিছুর ঊর্ধ্বে উঠে যাদের প্রয়োজন তাদেরকেই এ সুবিধা দেওয়া হচ্ছে।

বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কার্যক্রম একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। সর্বজনীন সামাজিক সুরক্ষা কর্মসূচির কারণে ঋণের বোঝা বৃদ্ধির শঙ্কা নেই।

প্রতিমন্ত্রী আরো বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বিগত আওয়ামী শাসন আমলে অনেক অনিয়ম ও স্বজনপ্রীতি হয়েছে। বিগত সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেশটাকে পরনির্ভরশীল করে তুলেছিল।

সে সময় মেগা প্রজেক্টগুলোতে প্রকল্পের সময় ও ব্যয় বাড়িয়ে দুর্নীতি ও দুর্নীতিবাজদের সামাজিকভাবে পেট্রোন করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টের পরিবর্তে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন হয়, সেই ধরনের প্রজেক্ট গ্রহণ করবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481