ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ফ্যামিলি কার্ড নিয়ে যে যাই বলুক কিছু যায় আসে না : তারেক রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে এই দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছিলেন। ১৯৭১ সাল ছিল আমাদের স্বাধীনতা অর্জনের যুদ্ধ। ২০২৪ সালের ৫ আগস্ট বিএনপির ৪১৯ জন মানুষ শহীদ হয়েছেন। এর বাহিরে আরো প্রায় হাজারের ওপরে মানুষ আছে, যাদেরকে হত্যা করা হয়েছিল সেদিন।

৭১ সালে আমরা যুদ্ধ করে যে স্বাধীনতা অর্জন করেছিলাম, ২০২৪ সালের জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে। 

রবিবার (২৫ জানুয়ারি) রাত পৌনে ১১টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী (ডিগবাজি) মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি অতীতে কয়েকবার দেশ পরিচালনা করেছে। বিএনপি যখন দেশ পরিচালনা করেছে তখন নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, কৃষকদের ৫ হাজার কৃষি ঋণ এবং ১০ হাজার টাকা পর্যন্ত সুদ মওকুফ করেছে।

আরো অনেক বেশি কাজ করেছে। কমবেশি আপনাদের এই এলাকায়ও হয়েছে। যেহেতু বিএনপি দেশ পরিচালনা করেছে সেহেতু বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে ধীরে ধীরে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, কিভাবে মানুষের জীবন-যাত্রা নিরাপদ রাখা যায়, কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। কিভাবে ছাত্র বা তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়।
 
তিনি আরো বলেন, আমাদের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে অন্যান্য দল অনেক সমালোচনা করেছে। আমি শুনেছি, আপনারাও পত্র-পত্রিকায় দেখেছেন। এরা যা কয় কোক, কিছু যায় আসে না আমাদের। আপনারা এখানে লাখ মানুষ উপস্থিত আছেন। আপনারা ধানের শীষকে জয়যুক্ত করে সরকার গঠন করলে আমরা চোখ বন্ধ করে আমাদের কাজ করতে থাকব।

যে কাজগুলো করলে এই দেশের খেটে খাওয়া মানুষের উপকার হবে। 

আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করতে হবে। জনগণ যদি এখন ১০ শতাংশ ভালো থাকে, যাতে আমরা ২০ শতাংশ করতে পারি। ১০০ শতাংশ ধীরে ধীরে যাব আমরা। কিন্তু অন্তত ২০ শতাংশ নিলেও আমরা অনেক দূর এগুতে পারব।

এ সময় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লা ১১টি সংসদীয় আসনের নির্বাচনী সমন্বয়ক আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি কুমিল্লা-৭ আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ফ্যামিলি কার্ড নিয়ে যে যাই বলুক কিছু যায় আসে না : তারেক রহমান

আপডেট সময় ০১:০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬