ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ফেসবুকে তারেক রহমানের দিকে ইঙ্গিত করে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তোলায় যুবদল নেতার জিডি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষোদগার করার অভিযোগ উঠেছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। ফেসবুকে বিএনপির মিডিয়া সেলসহ নামে-বেনামে একাধিক আইডি-পেজ খুলে কুৎসা রটনা করা হচ্ছে বলে অভিযোগ। এমনকি পেজগুলোতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে মনোনয়ন বাণিজ্যের অভিযোগও তোলা হয়েছে। এ ছাড়া দলটির আরেক শীর্ষ নেতা ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধেও যাচ্ছেতাই লেখা হচ্ছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফারুক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, চট্টগ্রাম-১৩ আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। কিন্তু এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজামকে।

অভিযোগ উঠেছে, এরপরই ক্ষোভে ফুঁসে ওঠেন লায়ন হেলাল উদ্দিনের অনুসারীরা। তারা সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে কর্মসূচি পালন করে আসছেন। একপর্যায়ে তারা ফেসবুকে সরব হয়ে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে নানা আপত্তিকর মন্তব্য করেন। এ ছাড়া সরওয়ার জামালের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে গত বুধবার (১৯ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চিঠি দিয়েছেন লায়ন হেলাল উদ্দিনসহ তিন মনোনয়নপ্রত্যাশী।

এদিকে যুবদল নেতা মোহাম্মদ ফারুকের করা জিডিতে উল্লেখ করা হয়েছে, বিএনপি মিডিয়া সেল নামের ভুয়া ফেসবুক পেজ এবং ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম-১৩ আসনের মনোনয়নপ্রাপ্ত সরওয়ার জামাল নিজামের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও আপত্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। মনোনয়ন বঞ্চনার ক্ষোভে এই গোষ্ঠী চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) এলাকায় চিহ্নিত যুবলীগ কর্মীদের সঙ্গে রাতের আঁধারে সশস্ত্র মহড়া দিয়েছে এবং মনোনয়নপ্রত্যাশী এক ব্যক্তির নামে স্লোগান দিয়েছে।

দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র নেতারা বলছেন, মনোনয়ন বঞ্চনার ক্ষোভ থেকে হেলালের অনুসারীরা দলের শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করছেন। অনলাইনে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমে দলীয় একতা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

২০০৪ সালে বিএনপি নেতা ও ব্যবসায়ী জামাল উদ্দিন অপহরণ ও হত্যা মামলার তালিকাভুক্ত আসামি ছিলেন হেলাল উদ্দিন। তার বিরুদ্ধে আনোয়ারায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলীয় কোন্দলের অভিযোগও ছিল। এসব অভিযোগ ঘিরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিও হয়েছিল। দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২২ সালের অক্টোবরে তাকে আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং পরে বহিষ্কার করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ফেসবুকে তারেক রহমানের দিকে ইঙ্গিত করে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তোলায় যুবদল নেতার জিডি

আপডেট সময় ০১:৪৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫