ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ফের পাক-আফগান যুদ্ধ শুরুর আশঙ্কা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনের আলোচনা স্থগিত হয়ে যাওয়ায় নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আলোচনা পুরোপুরি অচলাবস্থায় চলে যাওয়ায় উপক্রম হয়েছে। খবর, জিও নিউজের।

খাজা আসিফ বলেন, এই অচলাবস্থা সামনের দিনগুলোতে পাল্টাপাল্টি হামলার আশঙ্কা বাড়িয়ে দিতে পারে। তিনি আরও বলেন, আফগানিস্তানের প্রতিনিধিরা আমাদের সঙ্গে একমত থাকলেও লিখিত চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত ছিল না।

তিনি আরও বলেন, পাকিস্তান কেবল একটি আনুষ্ঠানিক, লিখিত চুক্তি গ্রহণ করবে। তিনি বলেন, মধ্যস্থতাকারীরা তাদের যথাসাধ্য চেষ্টা করেছে কিন্তু শেষপর্যন্ত তারাও আশা হারিয়ে ফেলেছেন। পাকিস্তানের অবস্থান দৃঢ় ও স্পষ্ট। তাদের একমাত্র দাবি হলো আফগানিস্তানকে নিশ্চিত করতে হবে—তার মাটি পাকিস্তানে হামলার জন্য ব্যবহার করা হবে না।

উল্লেখ্য, গত মাসে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি প্রাণঘাতী হামলার পর উত্তেজনা কমাতে কয়েক দফায় আলোচনা চলছিল। বৃহস্পতিবার ইস্তানবুলে দেশ দুইটির প্রতিনিধির মধ্যে তৃতীয় দফার আলোচনা হলেও, শেষ পর্যন্ত উভয় পক্ষ কোনো ধরনের চুক্তিতে সম্মত হতে পারেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ফের পাক-আফগান যুদ্ধ শুরুর আশঙ্কা

আপডেট সময় ০৬:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫