ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ Logo ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প Logo জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির Logo জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালেন ভারতীয় অভিনেতা প্রকাশ রাজ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

ভারতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ ফিলিস্তিনে চলমান নৃশংসতাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে এর জন্য ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেছেন। খবর মকতব মিডিয়ার।

গত ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ফিলিস্তিনে ইসরায়েলের ‘গণহত্যার’ বিরুদ্ধে একটি বড় প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। তামিলনাড়ুর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়।

অভিনেতা প্রকাশ রাজ বলেন, ফিলিস্তিনিদের সাথে যে অন্যায় হয়েছে, তার জন্য ইসরায়েল এককভাবে দায়ী নয়। এজন্য দায়ী যুক্তরাষ্ট্র। নরেন্দ্র মোদির নিশ্চুপ অবস্থানও দায়ী।

তিনি আরও বলেন, যখন আমাদের শরীরে কোনো ক্ষত তৈরি হয়, যদি আমি নীরব থাকি, তা শুধু আরও খারাপ হয়। অনুরূপভাবে, যদি কোনো জাতি ক্ষতগ্রস্ত হয় এবং আমরা নীরব থাকি, সেই নীরবতাই জাতিকে আরও ক্ষতিগ্রস্ত করবে।

যুদ্ধের মানবিক ক্ষতির কথা তুলে ধরে হৃদয়বিদারক কবিতা পাঠ করেন অভিনেতা প্রকাশ রাজ। তিনি বলেন, যুদ্ধ শেষ হবে। নেতারা হাত মেলাবে এবং চলে যাবে। বাস্তবতা হচ্ছে কিন্তু কোথাও একজন বৃদ্ধা মা তার ছেলের অপেক্ষায় থাকবে, একজন স্ত্রী তার স্বামীর অপেক্ষায় থাকবে, আর সন্তানরা তাদের পিতার অপেক্ষায় থাকবে।

প্রসঙ্গত, একযোগে চার দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পরও বিক্ষোভ অব্যাহত রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের পাশাপাশি, আন্তর্জাতিক আদালতে তেলআবিবের বিচারের দাবিতে চলছে এই আন্দোলন। চলতি সপ্তাহের শুরু থেকেই ইতালি, গ্রিস, ভারতসহ বিভিন্ন দেশে জোরালো হয়েছে বিক্ষোভ।

/এসআইএ

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ

ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালেন ভারতীয় অভিনেতা প্রকাশ রাজ

আপডেট সময় ০৭:৪৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫