ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ফিফাকে ‘চোর’ বলে বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
বিশ্বকাপ চলাকালে ফিফা, ফিফা সভাপতি ও ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক কথা বলে করে নিজের বিশ্বকাপ অ্যাক্রেডিটেশন হারিয়েছেন প্যারাগুয়ের টেলিভিশন ধারাভাষ্যকার হোর্হে চিপি ভেরা।

গত শনিবার (২০ জুন) প্যারাগুয়ে ও তুরস্কের ম্যাচে প্যারাগুয়ের তারকা ফুটবলার মিগেল আলমিরনের লাল কার্ড দেখাকে কেন্দ্র করে লাইভ সম্প্রচারে ক্ষোভে ফেটে পড়েন ভেরা।

তবে দশ জনের দল নিয়েও শেষ পর্যন্ত ম্যাচটি ১-০ গোলে জেতে প্যারাগুয়ে। 

ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে আলমিরনকে লাল কার্ড দেখান রেফারি।

ফিফার নতুন নিয়ম অনুযায়ী, মাঠে কোনো তর্ক-বিতর্কের সময় মুখ ঢেকে কথা বলা নিষিদ্ধ। তুরস্কের ডিফেন্ডার মের্ত মুলদুরকে কিছু বলার সময় হাত দিয়ে মুখ ঢেকে রাখায় বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে এই নিয়ম ভঙ্গের দায়ে বহিষ্কৃত হন আলমিরন।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সরাসরি সম্প্রচারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ম্যাচ রেফারিকে ‘চোর’ আখ্যা দেন ভেরা। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, ‘ফুটবলকে হত্যা করা হচ্ছে।’

পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ক্ষমা চান তিনি, কিন্তু শেষ রক্ষা হলো না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ফিফাকে ‘চোর’ বলে বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার

আপডেট সময় ০২:১৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬