ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ফাইনালে উঠেও গোল্ডেন বুট হারাতে পারেন মেসি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

চলমান ফিফা বিশ্বকাপে কঠিন মুহূর্তে বারবার আর্জেন্টিনাকে উদ্ধার করেছেন অধিনায়ক লিওনেল মেসি। শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে পিছিয়ে পড়ার পর একটি গোল ও একটি অ্যাসিস্ট করে দলকে জয়ের পথে ফেরান তিনি। আর ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে শেষ পাঁচ মিনিটে দুই গোলের সুযোগ তৈরি করে আর্জেন্টিনাকে নাটকীয়ভাবে ফাইনালে তুলে দেন।

ইংল্যান্ডের বিপক্ষে দুটি অ্যাসিস্ট করার মাধ্যমে এবারের বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮টি এবং অ্যাসিস্ট ৪টি।

এর ফলে গোল্ডেন বুটের দৌড়ে তিনি ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলেছেন। এমবাপ্পেরও গোল ৮টি, তবে তার অ্যাসিস্ট ৩টি। সমান গোল হলে বেশি অ্যাসিস্ট থাকায় বর্তমানে এগিয়ে রয়েছেন মেসি।

তবে ফাইনালে ওঠার পরও গোল্ডেন বুট নিশ্চিত হয়নি আর্জেন্টাইন অধিনায়কের।

যদি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে এমবাপ্পে অন্তত একটি গোল করেন এবং স্পেনের বিপক্ষে ফাইনালে মেসি গোল করতে ব্যর্থ হন, তাহলে ৯ গোল নিয়ে এমবাপ্পেই জিতে নেবেন গোল্ডেন বুট।

এ ছাড়া আরেকটি সম্ভাবনাও রয়েছে। স্পেনের মিকেল ওইয়ারসাবাল এখন পর্যন্ত ৫ গোল করেছেন। ফাইনালে তিনি যদি চারটি গোল করেন এবং একই সময়ে মেসি ও এমবাপ্পে কেউই আর গোল করতে না পারেন, তাহলে ৯ গোল নিয়ে তিনিও গোল্ডেন বুটের মালিক হবেন।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের শেষ পাঁচ মিনিটে ১-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। ৮৫তম মিনিটে এনসো ফার্নান্দেজের সমতাসূচক গোলে অ্যাসিস্ট করেন মেসি। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বদলি খেলোয়াড় লাউতারো মার্তিনেজকে নিখুঁত পাস দিয়ে জয়সূচক গোলের সুযোগ তৈরি করেন তিনি।

২-১ গোলের নাটকীয় জয়ের পর টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

দীর্ঘ লড়াই শেষে শেষ বাঁশি বাজতেই আনন্দে মাঠেই হাঁটু গেড়ে উদ্‌যাপনে মেতে ওঠেন লিওনেল মেসি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ফাইনালে উঠেও গোল্ডেন বুট হারাতে পারেন মেসি

আপডেট সময় ১২:০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬