ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইউএনও খাদিজার ওপর কেন চটেছিলেন বিএনপি নেতারা Logo ইসরায়েল-যুক্তরাষ্ট্রের টানা হামলাতেও থামছে না ইরানি ক্ষেপণাস্ত্রের গর্জন Logo আমার মিটিংয়ে যেন স্বাধীনতাবিরোধীদের ডাকা না হয় : ফজলুর রহমান Logo ফরিদপুরে ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, যুবক আটক Logo ফরিদপুরে ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, যুবক আটক Logo দৌলতদিয়া ঘাটে অব্যবস্থাপনা, পন্টুনে নেই রেলিং Logo দৌলতদিয়া ঘাটে অব্যবস্থাপনা, পন্টুনে নেই রেলিং Logo কয়েক মাস নয়, ইরানে অভিযান চলবে কয়েক সপ্তাহ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Logo টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ Logo টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

ফরিদপুরে ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, যুবক আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ফরিদপুর সদরে ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হতদরিদ্র মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সাইফুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে কোতয়ালী থানা পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর এলাকার কয়েকজন হতদরিদ্র ব্যক্তির কাছ থেকে জনপ্রতি ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আদায় করেন।

পরে তার কথাবার্তায় সন্দেহ হলে ভুক্তভোগীরা বিষয়টি স্থানীয় গণ্যমান্যদের জানান।
এ সময় ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধূরী নায়াব ইউসুফের হটলাইন নম্বরে অভিযোগ করা হলে বিষয়টি যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে পুলিশে দেওয়া হয়।

আটকের সময় সাইফুল ইসলাম টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে জানান।

পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইউএনও খাদিজার ওপর কেন চটেছিলেন বিএনপি নেতারা

ফরিদপুরে ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, যুবক আটক

আপডেট সময় ১২:৫৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

ফরিদপুর সদরে ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হতদরিদ্র মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সাইফুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে কোতয়ালী থানা পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর এলাকার কয়েকজন হতদরিদ্র ব্যক্তির কাছ থেকে জনপ্রতি ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আদায় করেন।

পরে তার কথাবার্তায় সন্দেহ হলে ভুক্তভোগীরা বিষয়টি স্থানীয় গণ্যমান্যদের জানান।
এ সময় ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধূরী নায়াব ইউসুফের হটলাইন নম্বরে অভিযোগ করা হলে বিষয়টি যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে পুলিশে দেওয়া হয়।

আটকের সময় সাইফুল ইসলাম টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে জানান।

পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481