ঢাকা ০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আমার মিটিংয়ে যেন স্বাধীনতাবিরোধীদের ডাকা না হয় : ফজলুর রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, আমি যে মিটিংয়ে থাকব, সেই মিটিংয়ে যাতে স্বাধীনতাবিরোধী পক্ষের কাউকে ডাকা না হয়। কথাটা খুব ক্লিয়ার।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ইটনা উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

ফজলুর রহমান বলেন, আমরা জাতি ছিলাম, দেশ ছিল না। এখন জাতিও আছে, দেশও আছে, এটা কি বেঁচে ফেলবেন? বাংলাদেশ না হলে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল হতো না, বাংলাদেশ না হলে সচিব হতো না, বাংলাদেশ না হলে বাঙালির ছেলে ব্যাংকের মালিক হতো না, বাংলাদেশ না হলে রিসার্চ হতো না। বাংলাদেশ না হলে আমার ক্রিকেট টিম পাকিস্তান থেকে যারা আসত তাদের বল টোকাতো, কিন্তু এখন আমার টিম খেলে। পরশুদিন পাকিস্তানকে হারিয়ে দিয়েছে।

তখন ১১ জন খেলোয়াড়ের মধ্যে একজনও বাঙালি পাকিস্তানের টিমে চান্স পেতো না, বল টুকানোর জন্য একজনকে নিতো। কাজেই বাংলাদেশ হয়ে ভালো হয়েছে।
তিনি বলেন, গত ১৮ মাস ইউনূস সাহেবের আমলে আমাদেরকে যন্ত্রণায় রাখছে যে বাংলাদেশ থাকবে না, পাকিস্তান হবে এবং যুদ্ধটা প্রতি মুহূর্তে করতে হয়েছে। আমার মতো মানুষকে আমার স্ত্রীর মাথায় হাত দিয়ে বলতে হয়েছে, তুমি কিন্তু বিধবা হবে।

আমার সন্তানদের বলতে হয়েছে, তোমরা কিন্তু এতিম হবে। আমি কিন্তু রিস্ক নেব। আমি মুক্তিযুদ্ধ ছাড়ব না। আমি বাংলাদেশ ছাড়ব না। কারণ এই বাংলাদেশের জন্য ৩০ লাখ লোক জীবন দিয়েছে, ২ লাখ মা-বোন ইজ্জত দিয়েছে, বাংলা পুড়ে ছারখার হয়েছে, সেই বাংলা আমি ছাড়ব না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আমার মিটিংয়ে যেন স্বাধীনতাবিরোধীদের ডাকা না হয় : ফজলুর রহমান

আপডেট সময় ০১:০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬