ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ফজলুর রহমানের তীব্র জ্বর ও শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে কিশোরগঞ্জে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী এনামুল হক জানান, ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলে যাওয়ার পথেই তিনি অসুস্থতা বোধ করেন। এ সময় তার শরীরে তীব্র জ্বর অনুভূত হয় এবং তিনি বমি করতে শুরু করেন। পরিস্থিতির অবনতি দেখে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বাহার উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, ফজলুর রহমান জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তার শ্বাসযন্ত্রে সংক্রমণ শনাক্ত করেছেন। ভর্তির সময় তার শরীরে অক্সিজেনের মাত্রা বা অক্সিজেন স্যাচুরেশন ৯৩ শতাংশে নেমে এসেছিল। তবে, বর্তমানে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে তার স্যাচুরেশন ৯৯ থেকে ১০০ শতাংশের মধ্যে স্থিতিশীল রাখা হয়েছে।

তিনি বলেন, এখনই নিশ্চিতভাবে শঙ্কামুক্তের বিষয়টি বলা যাচ্ছে না। প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং রিপোর্টের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ফজলুর রহমানের তীব্র জ্বর ও শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি

আপডেট সময় ১০:৪৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬