ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে সারাদেশে সরকারি প্রথামিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ব্যাহত হয়েছে। অধিকাংশ বিদ্যালয়ে ১, ২, ৩, ৪ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শীতকালীন ছুটির কিছু দিন বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপসচিব রওশন আরা পলির সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা সম্পন্ন করার স্বার্থে যে সব বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, সে সব বিদ্যালয়ে ১১-১৫ ডিসেম্বর পর্যন্ত (শুক্র-শনিবার ছাড়া ৩ দিন) ছুটি বাতিল করা হলো। একই সঙ্গে এ দিনগুলোতে পরীক্ষা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ১১ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরুর কথা ছিল। তবে শিক্ষকদের আন্দোলনে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় সেই ছুটি বাতিল করে পরীক্ষা গ্রহণের নির্দেশ দিলো অধিদপ্তর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল

আপডেট সময় ০৩:৫০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫